বিশ্ব

নীট আন্দোলনে জেন-জিকে ভুল পথে নেওয়ার চেষ্টা হয়েছিল: ধর্মেন্দ্র প্রধান

  • 1:56 pm - August 09, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ধর্মেন্দ্র প্রধান।

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের কিছু মানুষ ‘ভুল পথে পরিচালিত’ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ নিয়েও মুখ খুলেছেন তিনি। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, মন্ত্রীর পদ তার কাছে কখনো গুরুত্বপূর্ণ ছিল না এবং তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।

শনিবার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ধর্মেন্দ্র প্রধান। নীটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২৫ জুলাই তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগের প্রায় দুই সপ্তাহ পর এ বিষয়ে প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি।

ধর্মেন্দ্র প্রধান বলেন, “জেন-জি আমাদের সন্তান। কিছু মানুষ তাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিল। তখন আমার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না। ভারতে প্রতি বছর অন্তত দুই কোটি শিশু জন্মগ্রহণ করে। গত ১০ বছরে ২০ কোটি শিশু জন্মেছে। তাদের প্রত্যাশা রয়েছে এবং তারাই ভারতকে ‘বিশ্বগুরু’ হিসেবে গড়ে তুলবে। মন্ত্রীর পদটি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।”

তিনি বলেন, মন্ত্রিত্বের পদ ধরে রাখার বিষয়ে তার কোনো ব্যক্তিগত আগ্রহ ছিল না। বরং পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।

এর আগে রাইরাখোল এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়কের সমালোচনা করেন। ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীদের বিক্ষোভ এবং ‘ধর্মেন্দ্র প্রধান গো ব্যাক’ স্লোগানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব বিক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি।

বিমানবন্দরের কাছে বিক্ষোভের প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, “আমি একজন কৃষকের ছেলে। আপনারা আমাকে ফিরে যেতে বললেও আমি ফিরে আসব।”

নবীন পট্টনায়ক তাকে ওড়িশার মানুষের জন্য ‘লজ্জার’ এবং একজন খারাপ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন বলেও দাবি করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রশ্ন করেন, “আমি কি এমন কোনো কাজ করেছি, যার কারণে ওড়িশার মানুষ লজ্জিত হবে?” এ সময় উপস্থিত লোকজন ‘না’ বলে জবাব দেন।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, “আমি হয়তো রাজ্যের জন্য সুনাম বয়ে আনতে পারিনি, কিন্তু আমার কাজের কারণে আমি কখনো ওড়িশার মানুষকে লজ্জায় ফেলিনি। এমন কোনো কাজ আমি কখনো করব না, যার কারণে রাজ্যের সম্মান ক্ষুণ্ন হয়।”

তিনি জানান, ভগবান জগন্নাথ এবং সম্বলপুরের অধিষ্ঠাত্রী দেবী মা সমলেশ্বরীর আশীর্বাদে তিনি ১২ বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন।

নবীন পট্টনায়কের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেডির বিধায়ক এবং ওড়িশা বিধানসভার উপনেতা প্রসন্ন আচার্য। ধর্মেন্দ্র প্রধান বলেন, বিজেডির বিক্ষোভের বিষয়টি বিবেচনায় রেখে তিনি সেখানে যাবেন কি না, সে বিষয়ে প্রসন্ন আচার্যের সঙ্গে পরামর্শ করেছিলেন। প্রসন্ন আচার্য তাকে অনুষ্ঠানে যেতে বলেন এবং আশ্বস্ত করেন যে তাকে স্বাগত জানানো হবে। এরপর তার অনুমতি নিয়েই তিনি সেখানে যান বলে জানান ধর্মেন্দ্র প্রধান।

বিজেডির পাল্টা জবাব

ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেডির সম্বলপুর জেলা সভাপতি ও সাবেক মন্ত্রী রোহিত পূজারি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলার পদ্ধতি নিয়ে ধর্মেন্দ্র প্রধান সমালোচনার মুখে পড়েছিলেন।

রোহিত পূজারির ভাষ্য, “কেউ ধর্মেন্দ্র প্রধানকে অপমান করেনি। তার দল ও সরকারই তাকে অপমান করেছে। জন্তর মন্তরে শান্তিপূর্ণ শিক্ষার্থী আন্দোলনের সময় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার কারণেই ধর্মেন্দ্র প্রধান সমালোচনার মুখে পড়েছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বাড়াবাড়ির জন্য তিনি কেন নবীন পট্টনায়ককে দায়ী করছেন, তা আমি বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “নবীন পট্টনায়ক কেন তাকে অপমান করতে চাইবেন? পুরো দেশ জানে, তার কারণে ২১ জন শিশু আত্মহত্যা করে মারা গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ২২ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ২১ লাখ শিক্ষার্থী হতাশার মধ্যে থাকতে পারে। তাকে অপমান করার জন্য কারও প্রয়োজন নেই, তিনি নিজেই নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।”

রোহিত পূজারি দাবি করেন, বিজেপি সরকারের ‘ভুল নীতির’ কারণেই ধর্মেন্দ্র প্রধানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্বলপুর পুলিশ বিজেডির প্রায় ৩০ জন কর্মীকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা বিক্ষোভ করতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

‘মার্কিন সেফ হাউজে সমন্বয়কদের মগজধোলাই হয়েছে’, কী বলতে চেয়েছেন ফরহাদ মজহার

মেলবোর্ন, ৯ আগস্ট:  জুলাই আন্দোলনের সময় আন্দোলনের সমন্বয়কদের বিদেশি দূতাবাসের আশ্রয় দেওয়া এবং সেখানে তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।…

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের এই ফোনালাপে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর…

সিডনির পর এবার মেলবোর্ন মাতালেন রুনা লায়লা

মেলবোর্ন, ৯ আগস্ট: সিডনিতে প্রবাসী বাঙালিদের মুগ্ধ করার পর এবার মেলবোর্ন মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার মঞ্চে…

২০২৫-২৬ অর্থবছর: সরকারের ঋণ সর্বোচ্চ, বেসরকারি সর্বনিম্ন

মেলবোর্ন, ৯ আগষ্ট: দেশের ব্যাংকিং খাতে বিপরীতমুখী একটি চিত্র দেখা দিয়েছে। একদিকে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া পৌঁছেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে বেসরকারি খাতে ঋণের…

সেনাপ্রধান কি রাষ্ট্রের ধর্মশিক্ষা নির্ধারণ করতে পারেন? বৈশ্বিক অভিজ্ঞতা কি বলে?

মেলবোর্ন, ৯ আগষ্ট: ৩ আগস্ট রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন এবং একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল,…

শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au