বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার দৈনিক ১৭২ হামলা, বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা

  • 11:43 pm - August 09, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখসারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৯ আগষ্ট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখসারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে ইউক্রেনে রাশিয়ার হামলার দৈনিক গড় ১৭২টিতে পৌঁছেছে। বিপরীতে ইউক্রেনের হামলার দৈনিক গড় ছিল ২৮টি।

বিশ্লেষকদের মতে, দুই দেশের আক্রমণ সক্ষমতা অনেক ক্ষেত্রে তাদের নিজ নিজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। ফলে হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা।

আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপবিষয়ক গবেষণা ব্যবস্থাপক ওলহা পোলিশচুক বলেন, হামলার ঘটনা এবং হতাহতের সংখ্যা দুটোই বাড়ছে। একই সঙ্গে হামলার লক্ষ্যবস্তুর ধরন ও বিস্তৃতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। জুনের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার গভীরে ড্রোন হামলা জোরদারে ৪০ দিনের অভিযান ঘোষণা করেন। তাঁর এক শীর্ষ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এই অভিযান অব্যাহত থাকবে।

ইউক্রেন এখন রাশিয়ার তেল শোধনাগার, তেলবাহী ট্যাংকার, বিদ্যুৎ উপকেন্দ্র এবং অন্যান্য জ্বালানি অবকাঠামোতে নিয়মিত হামলা চালাচ্ছে। একই সঙ্গে রুশ সামরিক সরবরাহব্যবস্থা ব্যাহত করতে ইউক্রেনের অধিকৃত পূর্বাঞ্চলেও বিমান হামলা বাড়িয়েছে কিয়েভ।

রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা হয়েছে। ইউক্রেনীয় সরকার এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দাবি করেছে। অন্যদিকে ইউক্রেনের ই-কমার্স প্রতিষ্ঠান রোজেটকার একটি গুদামেও হামলা চালিয়েছে রাশিয়া।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে বাধ্য করা ইউক্রেনের অন্যতম কৌশল। পাশাপাশি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলে হামলা চালিয়ে যুদ্ধের চাপ সাধারণ রুশ নাগরিক এবং দেশটির ব্যবসায়ী মহলের ওপরও বাড়াতে চাইছে কিয়েভ।

তবে ইউক্রেনের হামলার পাল্টা জবাবও দিচ্ছে মস্কো। গত মাসে ইউক্রেনে রাশিয়ার দৈনিক হামলার গড় ছিল ১৭২টি। জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে ১৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউক্রেনে অন্তত ১ হাজার ৩৯৬ জন বেসামরিক মানুষ নিহত এবং ৭ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩৭ শতাংশ বেশি।

এ ছাড়া গত জুনে ২০২২ সালের পর এক মাসে ইউক্রেনে সর্বোচ্চ বেসামরিক হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। যুদ্ধের স্থলভাগে বড় ধরনের অগ্রগতি না হলেও আকাশপথে হামলার এই তীব্রতা ইউক্রেনের বেসামরিক জনগোষ্ঠী ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্রমেই বাড়তি চাপ তৈরি করছে।

সূত্র-সিএনএন

এই শাখার আরও খবর

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au