বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

  • 12:02 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট: রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা।

রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন।

তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা এককভাবে তারেক রহমানের ওপর রয়েছে। এ বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্তের কথা জানেন না। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলের রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করে।

জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

এই শাখার আরও খবর

এনটিআরসিএ নয়, শিক্ষক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি

মেলবোর্ন,১০ আগষ্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের পরিবর্তে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি নতুন করে…

বাংলা একাডেমির লেখক অভিধানে অন্তর্ভুক্তির আবেদন

মেলবোর্ন, ১০ আগষ্ট: বাংলা একাডেমির লেখক অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অভিধানে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশি লেখকদের, প্রবাসী বাংলাদেশি সহ,…

বাকৃবিতে সংঘর্ষ ও হল ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ

মেলবোর্ন,১০ আগষ্ট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একাধিক দফা সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হলের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় চার হলের ৪২ শিক্ষার্থীকে কারণ…

মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর আজ

মেলবোর্ন, ১০ আগষ্ট: মহাকাশ থেকে পৃথিবীতে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর পূর্ণ হলো আজ। ১৯৯১ সালের ৯ আগস্ট মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় এই ঘটনা ঘটে।…

জামিনে বেরিয়ে ফের খুন, গৃহকর্ত্রীকে ৯ টুকরো করা কে এই লাইলী

মেলবোর্ন, ৯ আগষ্ট:  কুমিল্লার দেবীদ্বারে ফরিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনের ব্যাগে ভরে বাড়ির পেছনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।…

দুই নেতার বৈঠকে ইতিবাচক সমাধানের আশা দীনেশ ত্রিবেদীর

মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au