খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সাউদাম্পটনের অবনমন

  • 3:08 am - April 07, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে আনুষ্ঠানিকভাবে অবনমিত হলো সাউদাম্পটন। রবিবার (৬ মার্চ) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যায় তারা। ফলে আগামী মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে সাউথাম্পটনকে।

ঘরের মাঠ টটেনহ্যাম স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই ফুলব্যাক স্পেসের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উইঙ্গার ব্রেনান জনসন। বিরতির আগে ৪২ মিনিটে জেমস ম্যাডিসনের পাস থেকে নিজের ও দলের গোল সংখ্যা দ্বিগুণ করেন জনসন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাথুজ ফের্নান্দেজ সাউথাম্পটনের হয়ে একটি গোল শোধ করেন। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাতেস তেল পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের কফাইন শেষ পেরেক ঠুকে দেন।

ইপিএলের ৩১তম রাউন্ডের খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে স্পার্স। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট অর্জন করেছে সাউথাম্পটন। ইপিএলের ইতিহাসে ৭ ম্যাচ হাতে রেখে রেলিগেটেড হয়ে যাওয়া প্রথম দলও তারা।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au