খেলা

সফর নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ সফরে সিদ্ধান্তহীন ভারত, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

  • 2:23 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
বাংলাদেশ সফরে সিদ্ধান্তহীন ভারত, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই. ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের আসা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সফরটি নিয়ে এবার ভারত সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সফরের বিষয়ে দ্রুতই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বোর্ড। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইবো। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আর কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি, তবে খুব শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করবো।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ভারতীয় বোর্ডকে চিঠি দিয়েছে। প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও হচ্ছে।

তিনি বলেন, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। খুব শিগগিরই বিষয়টি আরও পরিষ্কার হবে।’

প্রস্তাবিত সফরের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে বিসিবি। সংশোধিত সূচি অনুযায়ী, সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। সূচি অনুযায়ী, ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

তবে নির্ধারিত সূচি অনুযায়ী সফর হবে কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। বিসিসিআইও জানিয়েছে, সরকারের নির্দেশনা ছাড়া তারা এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। পরে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়।

তখন বিসিসিআই ও বিসিবি আনুষ্ঠানিক ভাবে সিরিজ পেছানোর কারণ হিসেবে আন্তর্জাতিক সূচি ও সুবিধাজনক সময়ের কথা জানিয়েছিল। তবে ওই সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন চলছিল। এখন নতুন সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়াবে কি না, সে বিষয়ে ভারত সরকারের অনুমতির দিকেই তাকিয়ে আছে দুই দেশের ক্রিকেট মহল।

এই শাখার আরও খবর

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত: জেলেনস্কি

মেলবোর্ন, ১০ আগষ্টঃ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

আকাশ প্রতিরক্ষায় বড় অগ্রগতি, ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় স্বনির্ভরতার পথে ভারত

মেলবোর্ন,১০ আগষ্ট: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কুশা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন…

লাল-সবুজ পতাকা দেখে ছুটে গেলেন সাকিব, দিলেন অটোগ্রাফ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ  বাংলাদেশের লাল-সবুজ পতাকা দেখে গ্যালারির দিকে ছুটে গিয়ে এক ভক্তের হাতে থাকা জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার…

ফিফার বিতর্কিত প্রকল্পে বাংলাদেশের আগাম সমর্থন ছিল না: তাবিথ আউয়াল

মেলবোর্ন, ১০ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের বেসরকারীকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের…

কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী গুগল, মেটা ও টিকটক

মেলবোর্ন, ১০ আগষ্ট: গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে গুগল, মেটা ও টিকটক সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au