বিশ্ব

অস্ত্র উৎপাদনে জোর

দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

২১ দিনের মধ্যে পরিকল্পনা চেয়েছে পেন্টাগন

  • 4:00 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্টঃ অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়িয়ে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে মার্কিন সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ দিনের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের রোববারের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফিনবার্গ সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান গুলোর কাছে একটি মেমো পাঠান। এতে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল মেমো পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সিএনএনকে তিনি বলেন, গত ৫ আগস্ট পাঠানো মেমোটি সত্য। এটি ২০২৮ অর্থবছরের বাজেটের রূপরেখা তৈরিতে সহায়তা করবে, যা অর্থায়নের জন্য কংগ্রেসে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প খাত পুনর্গঠনের চলমান উদ্যোগের সঙ্গেও এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে কংগ্রেসে ২০২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা চলছে। সেটি অনুমোদিত হলে এই উদ্যোগের বাস্তবায়নের গতি আরও বাড়তে পারে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং উৎপাদন সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে দীর্ঘ সময় ধরে অস্ত্র সরবরাহের কারণে মার্কিন প্রতিরক্ষা শিল্পের ওপর উৎপাদন বাড়ানোর চাপ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে টানা প্রায় ৪০ দিন সংঘাত চলে। পরে জুনে যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান। তবে যুদ্ধবিরতি ভঙ্গুর থাকায় পরবর্তী সময়ে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষের মধ্যে সরাসরি হামলা বন্ধ রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মূলত ভবিষ্যৎ সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au