বাংলাদেশ

সড়ক নিরাপত্তার দাবি

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ

চার দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

  • 5:10 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্টঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হওয়ার পর দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক আবারও অবরোধ করেন তাঁরা।

এর আগে রাত ৮টার দিকে একই সড়ক অবরোধ করে চার দফা দাবি জানান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসির আরাফাতের মৃত্যুর খবর পাওয়ার পর আবারও মহাসড়ক অবরোধ শুরু করেন তাঁরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিশ্ববিদ্যালয়-সংলগ্ন দপদপিয়া সেতুর ওপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তিন চাকার একটি যানের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হন। পরে আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়। শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক দ্রুত পিচঢালাই করা, বিশেষ করে দপদপিয়া সেতুর সড়ক সংস্কার, বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত নির্মাণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাস সার্ভিস চালু করা।

আন্দোলনরত শিক্ষার্থী মো. রাজিব বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কটি বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন মাধ্যমে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। আরেক শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, সড়কে প্রাণহানির পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাঁরা রাজপথ ছাড়বেন না।

শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আর রশিদ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের সব দাবি শোনা হয়েছে। পাশাপাশি রূপাতলী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

তবে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে ১৫ দিন ধরে বাংলাদেশির লাশ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালের মর্গে ১৫ দিন ধরে পড়ে আছে বাংলাদেশি নাগরিক দীন মোহাম্মদের মরদেহ। অনেক চেষ্টা করেও তাঁর স্বজনদের সন্ধান…

শাহজালালে ৫৬ লাখ টাকার স্বর্ণ, সিগারেট ও অন্যান্য পণ্য জব্দ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, সিগারেট, ‘গৌরী ক্রিম’ ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

মেলবোর্ন, ১০ আগষ্টঃ সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা…

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত: জেলেনস্কি

মেলবোর্ন, ১০ আগষ্টঃ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়িয়ে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে মার্কিন সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…

আকাশ প্রতিরক্ষায় বড় অগ্রগতি, ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় স্বনির্ভরতার পথে ভারত

মেলবোর্ন,১০ আগষ্ট: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কুশা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au