বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের পরীক্ষা অ্যাপলের

  • 1:41 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের পরীক্ষা অ্যাপলের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্টঃ আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে চীনের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংজিন মেমোরি টেকনোলজিসের (সিএক্সএমটি) তৈরি চিপ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এর ফলে তৈরি হয়েছে সরবরাহসংকট। এই পরিস্থিতিতে বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে অ্যাপল।

চীনের বাজারমূল্যের হিসাবে সিএক্সএমটি দেশটির সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, অ্যাপল প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছে। চীনের বাজারে বিক্রি হওয়া কিছু অ্যাপল পণ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

তবে অ্যাপল ও সিএক্সএমটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। রয়টার্সও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে মেমোরি চিপের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সিএক্সএমটি। এর অংশ হিসেবে বেইজিংয়ে দ্বিতীয় একটি কারখানা নির্মাণের বিষয়েও প্রতিষ্ঠানটি ভাবছে বলে এর আগে জানিয়েছিল রয়টার্স।

চীনের বাইরের বাজারে বিক্রি হওয়া কিছু ল্যাপটপেও ইতিমধ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহার শুরু হয়েছে। সরবরাহসংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া কিছু ডিভাইসে এসব চিপ ব্যবহারের কথা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের কারণে মেমোরি চিপের বাজারে চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে এআইনির্ভর তথ্যপ্রযুক্তি অবকাঠামো পরিচালনায় বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে। ফলে সরবরাহ নিশ্চিত করতে অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au