‘জীবন যখন ফুরিয়ে আসছে, তখনই মনে হয় জীবন কত সুন্দর’
মেলবোর্ন, ১১ আগষ্টঃ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ৯ আগস্ট ৮৬ বছরে পা দিয়েছেন। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে নাটক, অভিনয়, সংগঠন ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদান…
মেলবোর্ন, ১১ আগষ্টঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অনুভূত এই ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার।
চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে কুইবদো শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় বহু বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ির অংশবিশেষ ধসে পড়ার খবরও পাওয়া গেছে।
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তৎপরতা শুরু করেছে।
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং সক্রিয় ফল্ট সিস্টেমের কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটিতে ইতিমধ্যে শতাধিক শক্তিশালী ও ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষ করে আন্দিজ অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পূর্বাঞ্চলীয় পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তুলনামূলক ভাবে শক্তিশালী ভূমিকম্পের প্রবণতা বেশি।
ভূমিকম্পের পর আরও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au