প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ১১ আগষ্টঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলেছে তিন মহাদেশীয় ফুটবল ফেডারেশন। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার জেরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার মধ্যে এবার একসঙ্গে অবস্থান নিয়েছে উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, তিন ফেডারেশনের প্রকাশিত খোলা চিঠিতে ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে তাদের ‘বিশ্বাস ভঙ্গ’ ও নেতৃত্ব নিয়ে অভিযোগ যে ফিফা সভাপতির বিরুদ্ধেই, তা একাধিক সূত্র নিশ্চিত করেছে।
চিঠিতে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করে কেউ যদি দায়িত্ব পেয়ে নিজেকে সবার ওপরে স্থান দেন, তাহলে তিনি নিজের দায়িত্ব ও কর্তব্যকেই বিসর্জন দেন। ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ক্ষমতা আঁকড়ে ধরা বা ক্ষমতার জোর দেখানো নেতৃত্বের উদ্দেশ্য হতে পারে না বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা জানিয়ে সমর্থন প্রত্যাহার করেছিল এই ফেডারেশনগুলো। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি আরও এক ধাপ এগিয়ে সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন।
এতে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্ট গুলোর স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তবে ইনফান্তিনো পুরোপুরি একা নন। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা, মেক্সিকো, প্যারাগুয়ে, কাতার ও কুয়েতও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রকাশ করেছে।
ফলে ফিফার নেতৃত্বে ইনফান্তিনোর অবস্থান এখন দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। আগামী সভাপতি নির্বাচনকে ঘিরে এই বিরোধ আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…
নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



