হঠাৎ কী বার্তা নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী?
মেলবোর্ন, ১১ আগষ্টঃ এক দিনের ব্যবধানে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নয়াদিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে…
মেলবোর্ন, ১১ আগষ্ট- উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রলপাম্পের কর্মীদের কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, এ ঘটনায় ডিএল পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা পেট্রলপাম্পের বলে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, রোববার সকালে পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন।
তাঁরা বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় থেকে সাতজন তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়েছে, দুর্বৃত্তরা পিস্তলের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। এরপর আবদুল্লাহপুরের দিকে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পরে সেলিমুজ্জামান, খোরশেদ ও আশপাশের লোকজন আহত আল আমিনকে উদ্ধার করে বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রতিদিন একই সময়ে পেট্রলপাম্পের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত। এ কারণে পেট্রলপাম্পের ভেতর থেকে কেউ তথ্য দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছিনতাইয়ের ধরন দেখে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে। ছিনতাইকারীরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল এবং পালানোর সময় কোন পথ ব্যবহার করেছে, তা-ও তদন্ত করা হচ্ছে।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রলপাম্পটির মালিক তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের ছেলে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au