খেলা

ফিফা সভাপতির সমর্থনে ট্রাম্প

ফিফা থেকে ইনফান্তিনোকে সরানো হবে ‘ভয়াবহ ভুল’, সতর্ক করলেন ট্রাম্প

ইনফান্তিনোর পাশে ট্রাম্প

  • 11:21 pm - August 11, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ফিফা থেকে ইনফান্তিনোকে সরানো হবে ‘ভয়াবহ ভুল’, সতর্ক করলেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন তিনি।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। এমন পরিস্থিতিতেই তাঁর প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কোনো কারণে যদি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তা করা হয়, তাহলে ফিফা ভয়াবহ ভুল করবে।’

ফিফার বর্তমান সভাপতিকে ‘চমৎকার’ উল্লেখ করে ট্রাম্প আরও দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপ সবচেয়ে সফলভাবে আয়োজন করা হয়েছে। তাঁর ভাষ্য, এই বিশ্বকাপ আগের যেকোনো আসরের তুলনায় চার গুণ বড় ছিল।

ট্রাম্প বলেন, ইনফান্তিনো ফিফা থেকে চলে গেলে বিশ্বকাপ আর কখনো লাভের মুখ দেখবে না।

তবে ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের এই সমর্থন মার্কিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষও সম্প্রতি ফিফা সভাপতির বিরোধিতায় সরব হয়েছে।

এদিকে ইনফান্তিনোকে নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও সমালোচনা বাড়ছে। সম্প্রতি ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি খোলা চিঠি প্রকাশ করেছে।

চিঠিতে ফিফা নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে আস্থা নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে। যদিও চিঠিতে সরাসরি ইনফান্তিনোর নাম উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগটি মূলত ফিফা সভাপতিকে ঘিরেই।

এদিকে আগামী ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনোর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন বিশ্ব ফুটবলের ক্ষমতার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au