বিশ্ব

তুরস্ক ছাড়ার সময় নিরাপত্তা শঙ্কা

ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প

গোপন বিমান বদল

  • 3:13 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগস্ট: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে এয়ারফোর্স ওয়ানে ওঠার পর তাঁকে বিমানবন্দরের একটি উঁচু ক্যাটারিং ট্রাকের মাধ্যমে গোপনে অন্য একটি সামরিক বিমানে নেওয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকির তথ্য পেয়েছিল। এতে ট্রাম্পকে বহনকারী বিমানে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে হোয়াইট হাউস ট্রাম্পের গোপনে বিমান পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। এর আগে তিনি কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে করে তুরস্কে পৌঁছেছিলেন। তবে দেশে ফেরার সময় পুরোনো এয়ারফোর্স ওয়ানে ফিরবেন বলে জানিয়েছিলেন তিনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ানে ওঠার পর ট্রাম্পকে গোপনে একটি সি-৩২এ সামরিক বিমানে স্থানান্তর করা হয়। বোয়িং ৭৫৭-এর পরিবর্তিত সংস্করণের এই বিমানটি সাধারণত মার্কিন ভাইস প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হয়।

ট্রাম্পকে বিমানে নেওয়ার জন্য একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়। ট্রাকটি এমন ভাবে বিমানটির পাশে অবস্থান করানো হয়েছিল, যাতে বাইরে থেকে তাঁর বিমান পরিবর্তনের বিষয়টি বোঝা না যায়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও আলাদাভাবে বাইরের সিঁড়ি দিয়ে ওই সামরিক বিমানে ওঠেন। এ সময় ট্রাম্পের সঙ্গে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মী এয়ারফোর্স ওয়ানেই ছিলেন। তাঁদের বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। ফলে প্রেসিডেন্ট যে এরই মধ্যে অন্য একটি বিমানে চলে গেছেন, তা তাঁরা বুঝতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার পথে যুক্তরাজ্যে যান। সেখানে তিনি আবার পুরোনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে কাতারের দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে স্থানান্তরিত হন।

যুক্তরাষ্ট্রে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর জীবনের ওপর সব সময়ই হুমকি রয়েছে এবং ইরানের তালিকায় তিনি ‘এক নম্বরে’ রয়েছেন।

তুরস্ক থেকে ফেরার সময় সাংবাদিকদের বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল কেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, তাঁরা ‘বিপজ্জনক একটি ফ্লাইটে’ ছিলেন। এর আগে সিবিএস নিউজ জানিয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প কিংবা তাঁকে বহনকারী বিমানের ওপর হামলার নির্দিষ্ট হুমকি সম্পর্কে আগেই সতর্ক করেছিল। নিউইয়র্ক টাইমসও জানিয়েছিল, ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় সিক্রেট সার্ভিস ট্রাম্পকে বিমান পরিবর্তনের পরামর্শ দিয়েছিল।

এদিকে ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের দেওয়া প্রায় ৪০ কোটি ডলার মূল্যের বোয়িং ৭৪৭-৮ বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বিমানটিকে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে পরিবর্তন ও উন্নয়ন কাজ চালিয়েছে। সিবিএস নিউজের সূত্রগুলো জানিয়েছে, পুরোনো এয়ারফোর্স ওয়ান বিমান গুলোতে আগত ক্ষেপণাস্ত্র বিভ্রান্ত করার জন্য লেজার প্রযুক্তি রয়েছে। তবে কাতারের দেওয়া নতুন বিমানটিতে একই ধরনের কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, নতুন এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টের ভ্রমণের জন্য নিরাপদ। তবে শরৎকালে এতে আরও কিছু নিরাপত্তা উন্নয়ন ও সংযোজন করা হবে।

এই শাখার আরও খবর

আগস্টের শেষ সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান

 মেলবোর্ন, ১২ আগষ্ট-  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী আগস্টের শেষ সপ্তাহে ভারত সফর করতে পারেন। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শেষ হওয়ার পরই…

‘বন্দে মাতরম’ অপমানে তিন বছরের বেশি কারাদণ্ডের বিধান ভারতে

মেলবোর্ন, ১১ আগস্ট: ভারতে ‘বন্দে মাতরম’ গানকে অপমান বা এর পরিবেশনায় ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী…

দুই দিনের ঢাকা সফর শেষে মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী

মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন…

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে: রিজভী

মেলবোর্ন, ১২ আগষ্ট- বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র…

মহাকাশে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, খুঁজবে মহাবিশ্বের অজানা রহস্য

মেলবোর্ন, ১২ আগস্ট: মহাবিশ্বের দৃশ্যমান নক্ষত্র, গ্রহ, গ্যাস ও ধূলিকণা মিলে মোট ভর ও শক্তির মাত্র প্রায় ৫ শতাংশ। বাকি বিশাল অংশ জুড়ে থাকা ডার্ক…

থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

মেলবোর্ন, ১২ আগস্ট: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au