বিশ্ব

নতুন আইন

‘বন্দে মাতরম’ অপমানে তিন বছরের বেশি কারাদণ্ডের বিধান ভারতে

শাস্তির আওতায় জাতীয় গান

  • 4:17 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
‘বন্দে মাতরম’ অপমানে তিন বছরের বেশি কারাদণ্ডের বিধান ভারতে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগস্ট: ভারতে ‘বন্দে মাতরম’ গানকে অপমান বা এর পরিবেশনায় ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ‘জাতীয় সম্মানকে অপমান থেকে আটকানো বিল ২০২৬’-এ অনুমোদন দেওয়ার পর এটি আইনে পরিণত হয়েছে।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়া কিংবা পরিবেশনা চলাকালে গোলযোগ সৃষ্টি করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। গত ২৯ জুলাই ভারতের রাজ্য সভায় বিলটি পাস হয়। পরদিন ৩০ জুলাই লোকসভাতেও এটি পাস করা হয়। পরে প্রেসিডেন্টের অনুমোদনের মাধ্যমে আইনটি কার্যকর হয়েছে।

আইন অনুযায়ী, ‘বন্দে মাতরম’ বা জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ অপমান করলে সর্বোচ্চ তিন বছরের বেশি কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে করলে অন্তত এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারই প্রথম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। নতুন আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ বর্তমানে ভারতের জাতীয় গান হিসেবে মর্যাদাপ্রাপ্ত হলেও এতদিন এটি গাওয়ার সময় অবমাননা বা ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইনি বিধান ছিল না।

আইনে আরও বলা হয়েছে, কেউ যেন ইচ্ছাকৃতভাবে জাতীয় গান পরিবেশনায় বাধা দিতে না পারে কিংবা গানটি পরিবেশনের সময় কোনো সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে উদ্দেশ্যেই সংশ্লিষ্ট আইনের ৩ নম্বর ধারায় সংশোধন আনা হয়েছে।

এর ফলে ‘বন্দে মাতরম’ও জাতীয় সম্মান সুরক্ষার আইনি কাঠামোর আওতায় এসেছে এবং গানটির পরিবেশনায় ইচ্ছাকৃত বাধা বা গোলযোগকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা যাবে।

এই শাখার আরও খবর

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ইমুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরী ও এক যুবকের। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে ১৪…

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au