বাংলাদেশ

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকার বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

  • 12:20 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ঢাকার সাভারে বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়া ওঠে। বেলা সাড়ে তিনটার দিকে সাধাপুর এলাকায় মসজিদের মাঠে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট: ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠে পাওয়া প্রেশারকুকারে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে বিকট শব্দ শোনা যায়। একই সঙ্গে আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বেলা পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা প্রেশারকুকারে থাকা বস্তুটি নিষ্ক্রিয় করে।

যেভাবে মিলল বোমাটি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান।

ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

এসআই ইমরান হোসেন বলেন, বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।

তিনজন ব্যক্তি ড্রাম রেখে যায় বলে দাবি

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতের কোনো একসময় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তবে ওই ব্যক্তিরা কারা এবং কেন সেখানে ড্রামটি রেখে গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ এলাকাটি নিরাপদ করে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে প্রেশারকুকারে থাকা সন্দেহজনক বস্তুটি নিষ্ক্রিয় করে।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, নিরাপত্তার কারণে তাঁদের আগেই ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শুনতে পান এবং আকাশে ধোঁয়া উঠতে দেখেন।

বোমাটি কী ধরনের ছিল, এর ভেতরে কী ছিল এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

এআই ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে ব্যাংক অব আমেরিকা

মেলবোর্ন, ১৩ আগস্ট: যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ব্যাংক…

চুয়েটের একই পুকুরে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

মেলবোর্ন, ১৩ আগস্ট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একই পুকুরে ডুবে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের…

রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, ৭টায় নিভবে বিলবোর্ড

মেলবোর্ন, ১৩ আগস্ট: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে…

চীনকে ‘বিশ্বের কারখানা’ বানানোর কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

মেলবোর্ন,  ১৩ আগষ্ট- চীনের অর্থনীতিকে আমূল বদলে দিয়ে দেশটিকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন ও রপ্তানি শক্তিতে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী ঝু…

ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

মেলবোর্ন, ১২ আগষ্ট: জুলাই আন্দোলনের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার…

বন্ডাই সন্ত্রাসী হামলা: ৮০০ জনের বেশি সাক্ষীর বক্তব্য রেকর্ড করেছে আদালত

মেলবোর্ন, ১২ আগষ্ট: অস্ট্রেলিয়ার বন্ডাই বীচে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তদন্তে ৮০০ জনের বেশি সাক্ষীর বক্তব্যসহ বিপুল পরিমাণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। ওই হামলায় ১০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au