প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ১৩ আগস্ট: যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ব্যাংক অব আমেরিকা। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অবকাঠামোর সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ নামের নতুন কর্মসূচির আওতায় ঋণ, বিনিয়োগ, মূলধন বাজারসেবা, ব্যাংকিং সুবিধা ও আর্থিক পরামর্শসহ বিভিন্ন ধরনের অর্থায়ন করবে ব্যাংক অব আমেরিকা। এই অর্থের বড় অংশ তিনটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে এআই ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামোসহ ডিজিটাল প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো এবং পরিবহন ও প্রাকৃতিক গ্যাসসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো।
এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ডেটা সেন্টার, বিদ্যুৎ, কম্পিউটিং সক্ষমতা ও ডিজিটাল অবকাঠামোর চাহিদা বাড়ছে। এই বাড়তি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোও প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিপুল অর্থায়নের পরিকল্পনা করছে। এর আগে মরগ্যান স্ট্যানলি আগামী ১০ বছরে প্রযুক্তি ও অবকাঠামো খাতে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। জেপি মরগ্যান চেজও যুক্তরাষ্ট্রের কৌশলগত শিল্পে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে।
ব্যাংক অব আমেরিকার গ্লোবাল হেড অব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স কারেন ফ্যাং বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অবকাঠামোগত চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অর্থায়ন প্রয়োজন। বিশেষ করে এআই ডেটা সেন্টারের মতো বড় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৪ জুলাই পর্যন্ত প্রায় ১৮ মাসের মধ্যে ২৫০ বিলিয়ন ডলারের এই অর্থায়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
কারেন ফ্যাং জানান, অবকাঠামো প্রকল্পের বেশির ভাগই প্রথমে নির্মাণ ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। প্রকল্প চালু হওয়ার পর ১০ থেকে ২০ বছরের দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে সেগুলো পুনঃঅর্থায়ন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, এআই ডেটা সেন্টারের সংখ্যা যত বাড়ছে, ততই বিদ্যুৎ ও কম্পিউটিং সক্ষমতার পাশাপাশি উন্নত ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তা বাড়ছে। ফলে ব্যাংক অব আমেরিকার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের এআই অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…
নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



