তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মেলবোর্ন, ১৩ আগষ্ট- তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসায় তিনি…
মেলবোর্ন, ১২ আগস্ট: সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তি নাজিম। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাকিল তাদের প্রতিবেশী।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাকিল ও তার সহযোগীরা স্কুলে যাতায়াতের পথে ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও বিরক্ত করতেন। পরে ওই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় অভিযোগ করা হয়। অভিযোগটি পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় অপহরণের ঘটনায় তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা এবং সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যায়। এরপর তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিল এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মেলবোর্ন, ১৩ আগষ্ট- তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসায় তিনি…
মেলবোর্ন, ১৩ আগস্ট: চাঁদের মাটিতে ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই ‘মুন বেস’ প্রকল্পে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…
মেলবোর্ন, ১৩ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ।…
মেলবোর্ন, ১৩ আগষ্ট- গ্যাস সরবরাহে বড় ঘাটতি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত এবং বিদ্যুৎ খাতের বকেয়া বিলসহ নানা সংকটে দেশে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। প্রচণ্ড গরমের…
মেলবোর্ন, ১৩ আগস্ট: ধর্ষণ, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ভারতের ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মেডিক্যালছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা…
মেলবোর্ন, ১৩ আগস্ট: ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণে প্রায় এক দশক ধরে দেশটিতে গান গাওয়া থেকে বিরত রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



