বিশ্ব

ইউরোপে দৃশ্যমান শতাব্দীর সেরা সূর্যগ্রহণ, দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে

  • 4:30 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ইউরোপে দৃশ্যমান শতাব্দীর সেরা সূর্যগ্রহণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- আকাশপ্রেমীদের জন্য আজ এক বিরল মহাজাগতিক দৃশ্যের দিন। ইউরোপ, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই গ্রহণ সরাসরি দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হয়েছে সূর্যগ্রহণ। প্রায় ২৬৪ মিনিট ধরে বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা যাবে। রাশিয়া ও উত্তর মেরুর কাছাকাছি অঞ্চল থেকে চাঁদের ছায়ার পথ শুরু হয়ে গ্রিনল্যান্ডের উপকূল পেরিয়ে ইউরোপের দিকে এগিয়ে যাচ্ছে। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক থেকেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে।

আইসল্যান্ডের জন্য এবারের গ্রহণটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৫৪ সালের পর দেশটির বাসিন্দারা এবার আবার সরাসরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন। এরপর ২১৯৬ সালের আগে সেখানে এমন পূর্ণগ্রাস আর দেখা যাবে না।

গ্রহণের শেষ পর্যায়ে স্পেনের উত্তরাঞ্চল, পর্তুগালের কিছু এলাকা এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের ঠিক আগে পূর্ণগ্রাস দেখা যাবে। তবে পূর্ণগ্রাসের স্থায়িত্ব কোনো নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ডের মতো।

শুধু পূর্ণগ্রাসের পথেই নয়, পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণও দেখা যাচ্ছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় সূর্যের প্রায় ৯০ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যাচ্ছে। কানাডার অধিকাংশ এলাকা, আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাচ্ছে।

পূর্ণগ্রাসের সময় চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে, তখন দিনের আলো কয়েক মিনিটের জন্য অনেকটা গোধূলির মতো হয়ে যায়। পরিবেশে নেমে আসে শীতলতা এবং তাপমাত্রাও কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

বিজ্ঞানীদের কাছেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের তীব্র আলোর কারণে সাধারণ সময়ে এর বাইরের বায়ুমণ্ডল বা করোনা সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন। কিন্তু পূর্ণগ্রাসের সময় সূর্যের করোনা স্পষ্ট হয়ে ওঠে। ফলে বিজ্ঞানীরা সূর্যের গঠন, বায়ুমণ্ডল এবং বিভিন্ন সৌরক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ পান।

বাংলাদেশ থেকে সরাসরি এই মহাজাগতিক দৃশ্য দেখা না গেলেও আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘরে বসেই গ্রহণটি দেখা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার বা গুগল অ্যাপে ইংরেজিতে ‘solar eclipse 2026’ লিখে সার্চ করলেও এ নিয়ে বিশেষ দৃশ্য ও তথ্য পাওয়া যেতে পারে।

সূত্র: নিউসায়েন্টিস্ট

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au