বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা
মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…
মেলবোর্ন, ১৩ আগষ্ট- নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ, ভাঙচুরের পর নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় থেকে জারি করা এক আদেশে নাটোরের লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়।
রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের জন্য নাটোর জেলার আওতাধীন চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয় এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল।
তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
আগের দিন বিক্ষোভ ও ভাঙচুর
এর আগে বুধবার (১২ আগস্ট) লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত ফলাফলে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
দুপুরে তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে ইউএনও কার্যালয়ের প্লাস্টিকের চেয়ার, ফুলের টব ও বারান্দার গেট ভাঙচুর করা হয়।
বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ইউএনও নিজ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা নিয়োগের ফলাফল স্থগিতের দাবি জানান। এ জন্য তারা বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন। পরে বিকেল ৪টার দিকে তারা ইউএনও কার্যালয় ত্যাগ করেন।
সাংবাদিক হেনস্তার অভিযোগ
বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় অন্তত ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে ওই সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা দাবি করেছিলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ফলাফল মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ করা হয়েছে।
তবে বিক্ষোভ ও অনিয়মের অভিযোগের পরদিনই নাটোরের চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিতের আদেশ আসে।
‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে স্থগিত’
নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চারটি উপজেলার নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।’
ফলাফল স্থগিতের পর এখন নতুন করে যাচাই-বাছাই বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে চার উপজেলার নিয়োগ প্রক্রিয়া।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au