বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ফিচার

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

  • 12:08 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট: কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শক বাড়ানো এবং মন্তব্য ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে এআই ভিত্তিক ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’, যা নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে।

অ্যাপটির মাধ্যমে নির্মাতারা জানতে পারবেন, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব, কোন কনটেন্ট ভালো করছে এবং দর্শকের প্রতিক্রিয়া কেমন। এসব তথ্যের জন্য আলাদা করে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণের প্রয়োজন হবে না। এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যাপটি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে এবং প্রয়োজন হলে সেগুলোর সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে। নির্মাতারা চাইলে তৈরি করা উত্তর সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিন অ্যাপ চালু করলে একটি অগ্রাধিকার তালিকাও দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং কোন মন্তব্যগুলোর উত্তর দেওয়া প্রয়োজন-এসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

ফেসবুকের এই উদ্যোগকে কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি কনটেন্ট বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় নির্মাতাদের অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্ভরতা কমাতেও অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও এর ব্যবহার সম্প্রসারণ করা হতে পারে।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au