খেলা

টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা দিন

  • 12:23 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা—এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল—কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। এবার তাই জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলীক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা—এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!

ডারউইন টেস্টে প্রথম দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে আছে, তবে টাইগারদের হাতে আছে ৯ উইকেট। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে।

ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। নতুন বলে অজি পেসারদের সুইং আর বাউন্স সামলে সাবলীল ব্যাটিংই করছিলেন। তবে হঠাৎ ছন্দপতন হয় সাদমানের। ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলটি পায়ের ওপর করেছিলেন মিচেল স্টার্ক। অন সাইডে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে এজ হয়ে বল চলে যায় অফ সাইডে। কভার পয়েন্টে নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া।ছবি: সংগৃহীত

তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুমিনুল হক। রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বাজে বল থেকে রান বের করার চেষ্টা করেছেন। তাতেই সফল এই ব্যাটার। রানের চাকা সবসময় সচল থাকায় কখনো বাড়তি চাপ তৈরি করতে পারেনি অজি বোলাররা। সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থেকেছেন তিনি।

দিনের অন্যতম সেরা পারফর্মার তানজিদ তামিম। টেস্ট ক্রিকেটে তার পথচলাটা খুব বেশিদিনের না। এরই মধ্যে আজ ডারউইনে ধৈয্য আর সংযমের বড় পরীক্ষা দিলেন এই ওপেনার। অফ স্টাম্পের বাইরের বল খেলায় বেশ সতর্ক ছিলেন। টিজিং জোনের বলে শট খেলা থেকে নিজেকে বিরত রেখেছেন। দিন শেষে ৬৭ বল খেলে ৩২ রানে অপরাজিত থেকেছেন।

এর আগে ডারউইনে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। একাই ৬ উইকেট শিকার করে দিনের সেরা পারফর্মার হাসান। সবমিলিয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au