প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ১৪ আগস্ট: মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে ফিবি গেটসের সহপ্রতিষ্ঠান ফিয়ার বিরুদ্ধে অনলাইনে পণ্য বিক্রির কমিশন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য ‘কুকি স্টাফিং’ পদ্ধতি ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে এটি তারযুক্ত যোগাযোগের মাধ্যমে প্রতারণা বা ‘ওয়্যার ফ্রড’ হিসেবে বিবেচিত হতে পারে, যার সর্বোচ্চ শাস্তি ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা।
তবে ফিবি গেটস বা ফিয়ার আরেক সহ প্রতিষ্ঠাতা অ্যামি কিয়ান্নির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
ফিয়া একটি ব্রাউজার এক্সটেনশন হিসেবে কাজ করে। অনলাইনে কেনাকাটার সময় এটি বিভিন্ন পণ্যের ডিসকাউন্ট কোড খুঁজে দেয়। কোনো গ্রাহক ফিয়ার দেওয়া কুপন ব্যবহার করে পণ্য কিনলে সফটওয়্যারটি একটি ‘কুকি’ যুক্ত করে। এই কুকির মাধ্যমে সংশ্লিষ্ট বিক্রেতার কাছে দেখানো হয় যে বিক্রিটি ফিয়ার মাধ্যমে এসেছে এবং এর ভিত্তিতে প্রতিষ্ঠানটি কমিশন পায়।
অভিযোগের মূল বিষয় হলো, ফিয়া এমন একটি পদ্ধতি ব্যবহার করছিল, যার মাধ্যমে গ্রাহক কুপন ব্যবহার না করলেও তাদের কেনাকাটার সঙ্গে ফিয়ার কুকি যুক্ত হয়ে যেতে পারে। এর ফলে প্রতিষ্ঠানটি এমন বিক্রিরও কমিশন পাওয়ার সুযোগ পেত, যেগুলো প্রকৃতপক্ষে ফিয়ার মাধ্যমে আসেনি। প্রথম দিকে ফিয়া দাবি করেছিল, এটি একটি স্বল্পমেয়াদি সফটওয়্যার ত্রুটি এবং বিষয়টি সম্পর্কে তারা ২৪ ঘণ্টার মধ্যে জানতে পেরেছে। তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিয়ার প্রতিষ্ঠাতারা অন্তত সাত মাস আগে থেকেই প্রতিষ্ঠানটির কমিশন হিসাবের এই সমস্যার বিষয়ে জানতেন।
প্রতিবেদন অনুযায়ী, কুকি স্টাফিংয়ের ঘটনা অন্তত গত বছরের ডিসেম্বর থেকে কয়েকটি বড় খুচরা বিক্রেতার প্ল্যাটফর্মে ঘটছিল। এর মধ্যে নাইকি, গ্যাপ এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট স্টোর নর্ডস্ট্রমের মতো প্রতিষ্ঠানও ছিল বলে দাবি করা হয়েছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জুন মাসে ফিয়া যে মোট পণ্য বিক্রির মূল্য থেকে কমিশনের দাবি করেছিল, তার প্রায় ৫১ শতাংশের সঙ্গে কুকি স্টাফিংয়ের যোগসূত্র ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাইয়ে বিতর্কিত সুবিধাগুলো বন্ধ করে দেওয়ার পর ফিয়ার গড় দৈনিক আয় প্রায় ৮০ হাজার মার্কিন ডলার থেকে কমে ১০ হাজার থেকে ২৮ হাজার ডলারের মধ্যে নেমে আসে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ফিয়ার একজন মুখপাত্র এই হিসাব নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে শুধু কুকি স্টাফিং নয়, প্রতিষ্ঠানটির অধিকাংশ অর্থ আয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আয় কমেছিল। ব্লুমবার্গের হিসাবেও পরিস্থিতির মাত্রা অতিরঞ্জিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুলভাবে কমিশন নির্ধারণে ভূমিকা রাখা সব সুবিধা গত ৭ জুলাই সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিটি লেনদেন পর্যালোচনা করছে এবং ভুলভাবে কমিশন পাওয়া গেলে ব্র্যান্ড অংশীদারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে একজন কমপ্লায়েন্স প্রধান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্লুমবার্গের দেখা একটি অভ্যন্তরীণ ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, জুলাইয়ে যে বিষয়টিকে ফিয়া প্রথমে সফটওয়্যার ত্রুটি বলেছিল, সেটি আসলে ‘এনেবল কুপন অটো ড্রপ’ নামের একটি সুবিধা ছিল। প্রতিষ্ঠানটি চাইলে সেটি চালু বা বন্ধ করতে পারত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ফিবি গেটস এক পর্যায়ে অনলাইন মার্কেটপ্লেস এটসি থেকে প্রত্যাশিত কমিশন না পাওয়ায় উদ্বিগ্ন হয়েছিলেন। পরে তিনি ডেভেলপারদের কাছে জানতে চেয়েছিলেন, কুপনে গ্রাহক ক্লিক না করলেও ফিয়ার ব্রাউজার এক্সটেনশন যেন কুকি যুক্ত করে কি না। এক অভ্যন্তরীণ বার্তায় তিনি বিভিন্ন ওয়েবসাইটে এই সুবিধা সক্রিয় আছে কি না তা নিশ্চিত করতে চেয়েছিলেন বলে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্য একটি ঘটনায় অ্যামি কিয়ান্নি এমন একটি সুবিধার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, যাতে কোনো ব্যবহারকারী ফিয়ার পপআপ বন্ধ করার চেষ্টা করলেও কুকি যুক্ত হয়ে যায়। তবে ফিয়ার এক মুখপাত্র বলেছেন, এই সুবিধাটি কখনো বাস্তবায়ন করা হয়নি। ফিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং ভুলভাবে কমিশন পাওয়া গেলে সংশ্লিষ্ট অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিয়া ২০২৫ সালে প্রায় ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছিল। হেইলি বিবার, ক্রিস জেনার এবং স্প্যানক্সের প্রতিষ্ঠাতা সারা ব্লেকলির মতো বিনিয়োগকারীরাও এতে যুক্ত ছিলেন।
এদিকে ফিয়ার অন্যতম অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান ইমপ্যাক্ট ডটকম ইতোমধ্যে তাদের নেটওয়ার্ক স্থগিত করেছে এবং ফিয়াকে দেওয়ার জন্য রাখা কমিশনের অর্থ পুনর্বণ্টন করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অভিযোগ গুলো সত্য প্রমাণিত হলে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সময়ের লেনদেন পুনর্বিবেচনা করে ফিয়াকে আরও বড় অঙ্কের অর্থ ফেরত দিতে হতে পারে। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো ফৌজদারি মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…
নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



