বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা
মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…
মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
দণ্ডপ্রাপ্ত সিরাজ খাঁ সদর থানা এলাকার আলতাপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁর ছেলে। অপর আসামি হারুন অর রশিদ পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মিষ্টির প্যাকেটে ফেনসিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছেন।
ওই তথ্যের ভিত্তিতে পুলিশ সেনের বাজার এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঘাট পার হয়ে আসা দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের সঙ্গে থাকা নেটের ব্যাগে ঝোলানো মিষ্টির প্যাকেট তল্লাশি করে।
তল্লাশির একপর্যায়ে মিষ্টির প্যাকেট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে পুলিশ।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী সিরাজ খাঁ ও হারুন অর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লায়েকুজ্জামান। তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ জুন তিনি আদালতে দুই আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au