বিজ্ঞান ও প্রযুক্তি

এক্স থেকে নতুন নিয়মে আয় করা যাবে

  • 4:15 pm - August 14, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
এক্স থেকে নতুন নিয়মে আয় করা যাবে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কনটেন্ট নির্মাতাদের জন্য তাদের বর্তমান আয়ের ব্যবস্থা পরিবর্তন করতে যাচ্ছে। চালু থাকা ক্রিয়েটর আর্নিংস কর্মসূচির পরিবর্তে প্ল্যাটফর্মটি অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস নামে নতুন একটি কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে। নতুন ব্যবস্থায় অন্যের কনটেন্ট কপি বা সামান্য পরিবর্তন করে প্রকাশের পরিবর্তে ব্যবহারকারীর নিজস্ব ও মৌলিক কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

এক্সের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান পদ্ধতিতে আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচিতে আবেদন করার সুযোগ চালু হবে। নতুন ব্যবস্থায় যুক্ত হতে হলে ব্যবহারকারীর এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫০০ যাচাইকৃত ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে।

নতুন কর্মসূচিতে আয় পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মৌলিক ও অরিজিনাল কনটেন্টকে। ব্যবহারকারীর নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, মন্তব্য, মিম ও গ্রাফিকসের মতো কনটেন্ট এর আওতায় থাকবে। অর্থাৎ, নির্মাতারা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন কনটেন্ট তৈরি করলে তা থেকে আয় করার সুযোগ পাবেন।

অন্যদিকে, অন্যের তৈরি কনটেন্টে সামান্য পরিবর্তন এনে প্রকাশ করলে সেটিকে অরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে না। একইভাবে অন্য কোনো অ্যাকাউন্টের পোস্ট কপি করা, ভিডিও বা ছবি ডাউনলোড করে পুনরায় প্রকাশ করা হলেও তা আয় পাওয়ার জন্য যোগ্য বলে গণ্য হবে না।

এক্স জানিয়েছে, পুরোনো ক্রিয়েটর আর্নিংস ব্যবস্থার বিভিন্ন প্রণোদনা সময়ের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেগুলো আর প্রত্যাশিতভাবে কাজ করছিল না। নতুন কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্মাতাদের আরও বেশি নিজস্ব, সৃজনশীল ও নতুন কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

এক্সের কর্মকর্তা অ্যালেগ্রা জাকিয়া বলেন, নির্মাতাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন ও মূল্যবান কিছু তৈরি করা, শুধু বেশি অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া নয়।

এর আগে চলতি বছরের এপ্রিলেও এক্স তাদের আয় ব্যবস্থায় পরিবর্তন এনেছিল। সে সময় কনটেন্ট কপি বা সংগ্রহ করে প্রকাশ করা এবং অতিরিক্ত আকর্ষণনির্ভর কনটেন্ট তৈরি করা অ্যাকাউন্টগুলোর আয় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস কর্মসূচির মাধ্যমে এক্স মূলত এমন নির্মাতাদের উৎসাহিত করতে চাইছে, যারা নিজেদের চিন্তা, সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন কনটেন্ট তৈরি করেন। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে নতুন কর্মসূচির নিয়ম আরও পরিবর্তন বা পরিমার্জন করা হতে পারে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au