বাংলাদেশ

পাইপলাইনে ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল

  • 9:02 pm - August 14, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৭ হাজার টন ডিজেল এসেছে। গত সোমবার সন্ধ্যায় সরবরাহ শুরু হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ্যে পুরো চালানটি ডিপোতে পৌঁছায়।

এটি ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির ৬৮তম চালান। এবার মোট ৭ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার। প্রতি টন ডিজেলের হিসাবে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার ধরে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ভারত থেকে আমদানি করা ডিজেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের মধ্যে প্রায় সমহারে বিতরণ করা হয়।

বাংলাদেশ অংশে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত।

মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে পার্বতীপুরে ডিজেল পরিবহন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের ফলে উত্তরাঞ্চলে জ্বালানি পরিবহন আরও দ্রুত ও সহজ হয়েছে। একই সঙ্গে সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতাও কমছে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au