মুর্শিদাবাদে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপ, নিহত ৩, সংকটাপন্ন ১
মেলবোর্ন, ১৫ আগষ্ট- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে চার শিশুর ওপর ধারালো হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের মেয়র হাবিব উর রহমান মনসুর বিস্ফোরণে নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে প্রদেশটিতে হামলার শিকার হয়ে নিহত হওয়া তালেবান সরকারের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা তিনি।
বৃহস্পতিবার রাতে ফয়জাবাদে গাড়িতে থাকা অবস্থায় বিস্ফোরণে নিহত হন হাবিব উর রহমান। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটেছে বা কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
শুক্রবার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তাঁর নাম প্রকাশ করা সম্ভব নয়।
দুই সপ্তাহে দুই কর্মকর্তা নিহত
হাবিব উর রহমান নিহত হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরি বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
স্থানীয় একটি এলাকা থেকে ফয়জাবাদে যাওয়ার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, আমিরির নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান। এতে একজন হামলাকারী নিহত এবং অপর একজন আটক হন।
তবে মেয়র হাবিব উর রহমান ও জাবিহুল্লাহ আমিরির ওপর চালানো হামলার উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয়।
তালেবানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী সামনে
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে তালেবান।ওই বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যান্য সদস্যদেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।
ক্ষমতা দখলের পর তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা হয়েছে। এর মধ্যে বাদাখশানও একাধিকবার হামলার শিকার হয়েছে।
আগেও হামলায় নিহত তালেবান কর্মকর্তারা
২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি। তিনি তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন। সিরাজউদ্দিন হাক্কানি তালেবানের অন্যতম প্রভাবশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।
এর আগে ২০২৩ সালের জুনে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হন। ওই হামলায় তাঁর গাড়িচালকও মারা যান। পরে ইসলামিক স্টেটের আফগানিস্তানভিত্তিক আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএস-কে) হামলার দায় স্বীকার করে।
ডেপুটি গভর্নরের স্মরণসভায় কয়েক দিন পর আবারও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ জন নিহত হন। ওই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস-কে।
এ ছাড়া ২০২৩ সালের মার্চে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নরও তাঁর কার্যালয়ে বোমা হামলায় নিহত হন।
বাদাখশানের সর্বশেষ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au