বাংলাদেশ

জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

  • 11:57 am - August 15, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
হাসপাতালে চিকিৎসাধীন অলোক সাহা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ঝালকাঠিতে জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সাংবাদিক ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আখড়াবাড়ি মন্দিরে প্রস্তুতি সভা চলছিল। সভায় অলোক সাহা সঞ্চালকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করে চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত অলোক সাহাকে পরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অলোক সাহা অভিযোগ করে বলেন, সভা চলাকালে চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর তার কাছে এসে কোনো কথা না বলেই অতর্কিতভাবে হামলা চালান। হামলার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত চন্দন পোদ্দার ঝালকাঠি সদর বিএনপির সহসভাপতি এবং বিষ্ণু চন্দ্র ধর ঝালকাঠি শহর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার। তিনি বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে অলোক সাহাকে হুমকি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবেই অলোক সাহার ওপর হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিবাড়ি মন্দিরের জমি ও মন্দির পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে শুক্রবারের হামলার সঙ্গে ওই বিরোধের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

মেলবোর্ন, ১৫ আগষ্ট-  বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো…

নিরাপত্তাঝুঁকির ৯ দেশ থেকে অভিবাসন বন্ধের দাবি ওয়ান নেশনের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দেওয়া ‘ভ্রমণ না করার পরামর্শ’ বা সর্বোচ্চ সতর্কতার তালিকায় থাকা দেশগুলো থেকে অবিলম্বে অভিবাসন বন্ধের দাবি…

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…

মাদারীপুরে মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ…

চৌর্যবৃত্তির অভিযোগ, পদত্যাগের পরই মৃতদেহ উদ্ধার কেমব্রিজের অধ্যাপক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চৌর্যবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের একটি বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার…

তরুণদের এআই প্রশিক্ষণ থেকে ‘সপ্তধারা’, স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ২০৪৭ সালের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au