খেলা

বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য

  • 12:46 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন রোনালদো। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৫ আগষ্ট- দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হওয়া এই বিয়ে নিয়ে আলোচনার পাশাপাশি এখন সামনে এসেছে তাদের বৈবাহিক সম্পত্তি ও আর্থিক চুক্তির বিষয়টি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, পর্তুগিজ আইনের আওতায় রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন। এর অর্থ হলো, বিয়ের আগে ও পরে দুজনের অর্জিত সম্পদ, আয় এবং বিনিয়োগ আলাদাই থাকবে। ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলেও একজন অন্যজনের ব্যক্তিগত সম্পত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অংশীদার হতে পারবেন না।

এই চুক্তির ফলে রোনালদোর ফুটবল থেকে আয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, ব্যবসায়িক বিনিয়োগ, সৌদি প্রো লিগ থেকে পাওয়া অর্থ এবং তার হোটেল ব্যবসা ‘পেস্তানা সিআরসেভেন’-এর মালিকানা ও নিয়ন্ত্রণ তার নিজের কাছেই থাকবে। অর্থাৎ বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনা রোনালদোর বিশাল ব্যক্তিগত সম্পদের সরাসরি অংশ পাবেন না।

তবে জর্জিনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও চুক্তিতে রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, বিচ্ছেদ হলে রোনালদো জর্জিনাকে প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা দেবেন।

এ ছাড়া স্পেনের মাদ্রিদের লা ফিনচায় অবস্থিত তাদের বিলাসবহুল বাড়িটির মালিকানাও জর্জিনার হাতে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওই বাড়িটির মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্পত্তি পৃথকীকরণের চুক্তির কারণে তার ব্যবসা, বিনিয়োগ ও ব্যক্তিগত সম্পদ ভবিষ্যৎ বৈবাহিক বিরোধ থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।

অন্যদিকে, জর্জিনার জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন রোনালদোর সঙ্গে সম্পর্কে থাকা এই মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব বিচ্ছেদের মতো পরিস্থিতিতেও মাসিক ভাতা এবং মূল্যবান সম্পত্তির মালিকানা পাবেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফলে রোনালদো ও জর্জিনার বিয়ের আর্থিক কাঠামোতে একদিকে রোনালদোর বিশাল সম্পদ পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে জর্জিনা ও তাদের সন্তানদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এসব চুক্তির বিস্তারিত শর্ত নিয়ে রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au