বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ
মেলবোর্ন, ১৫ আগষ্ট- বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক তদন্তে তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামানটি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালের কাছে দীর্ঘদিন ধরে জুতা সেলাইয়ের কাজ করেন সুকুমার। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। সকাল থেকে এখানে কেউ আসেনি। কেউ ফুল দিতে আসেনি, আবার কেউ দলবেঁধেও আসেনি।’
এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভবনটির পশ্চিম পাশেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি র্যাবের সদস্যদেরও টহল ও অবস্থান করতে দেখা গেছে।
নিরাপত্তার অংশ হিসেবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au