বিনোদন

দ্বিতীয় ট্রেলার

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার, ডুমের মুখোমুখি মার্ভেলের সব সুপার হিরো

ডক্টর ডুমের তাণ্ডব

  • 1:31 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
রবার্ট ডাউনি জুনিয়র। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় ‘D23’ ফ্যান কনভেনশনে উন্মোচিত প্রায় দুই মিনিটের ট্রেলারে ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের ভয়ংকর উপস্থিতির পাশাপাশি মার্ভেলের একাধিক সুপারহিরোর মহাকাব্যিক সংঘাতের আভাস মিলেছে।

ট্রেলারের শুরুতে ভানেসা কার্বির অভিনয়ে ‘সু স্টর্ম’ বা ‘ইনভিজিবল ওম্যান’কে ডক্টর ডুমের ভয়ংকর রূপান্তর নিয়ে সতীর্থদের সতর্ক করতে দেখা যায়। এরপর ধ্বংসস্তূপে ভরা এক প্রেক্ষাপটে পেড্রো পাস্কালের ‘রিড রিচার্ডস’ বা ‘মিস্টার ফ্যান্টাস্টিক’ এবং ডক্টর ডুমের মুখোমুখি সংঘাতের দৃশ্য দেখানো হয়।

ট্রেলারের অন্যতম আকর্ষণ ক্রিস হেমসওয়ার্থের ‘থর’ ও ডক্টর ডুমের লড়াই। থর ডক্টর ডুমকে হুমকি দিলেও তাঁর শক্তিশালী আক্রমণ এবং বিখ্যাত অস্ত্র ‘স্টর্মব্রেকার’ সহজেই আটকে দেন ডুম। পরে সবুজ শক্তির বিস্ফোরণ দিয়ে থরকে প্রতিহত করে নিজের ক্ষমতার জানান দেন তিনি।

ট্রেলারে ডক্টর ডুমকে এক্স-মেন সিরিজের পরিচিত দৈত্যাকার ‘সেন্টিনেল’ রোবটবাহিনীর নেতৃত্ব দিতেও দেখা যায়। নিজের শক্তি ও আধিপত্যের বিষয়ে ডুমের সংলাপেও তাঁর আত্মবিশ্বাস স্পষ্ট। ডক্টর ডুমের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এবার একত্রিত হচ্ছে মার্ভেল মহাবিশ্বের একাধিক সুপারহিরো দল। সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস ও এক্স-মেনের সদস্যদের একই লড়াইয়ে দেখা যাবে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্কের মৃত্যুর পর নতুন খলনায়ক হিসেবে মার্ভেল ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তাঁর পাশাপাশি ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পল রুড, লেটিশিয়া রাইট, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টন ও সিমু লিউসহ পরিচিত তারকারা অভিনয় করছেন।

‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ থেকে পেড্রো পাসকাল, ভানেসা কার্বি, জোসেফ কুইন ও ইবন মস-বাখরাখ তাঁদের চরিত্রে ফিরছেন। থান্ডার বোল্টস দল থেকেও ফ্লোরেন্স পিউ, ডেভিড হারবার, লুইস পুলম্যান, ওয়াইট রাসেল ও হান্নাহ জন-কামেনকে দেখা যাবে।

এ ছাড়া এক্স-মেন ফ্র্যাঞ্চাইজি থেকে প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, জেমস মার্সডেন, কেলসি গ্রামার, রেবেকা রোমিন, অ্যালান কামিং ও চ্যানিং টেটামকে নিয়ে সিনেমাটিতে থাকছে বড় চমক। মার্ভেলের এই মেগা বাজেটের সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au