বিজ্ঞান ও প্রযুক্তি

অপ্রাপ্তবয়স্কদের নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট

  • 3:30 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, বয়সভিত্তিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিষ্ক্রিয় করা অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়তে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকে চলতি বছরের জুন পর্যন্ত মেটা ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার সন্দেহভাজন ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। এর আগে জানুয়ারিতে মেটা জানিয়েছিল, তখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি অস্ট্রেলিয়ার এই আইনের প্রকাশ্য বিরোধিতা করলেও আইন মেনে চলার কথা জানিয়েছে। তবে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা আইন বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে মেটাসহ কয়েকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

অস্ট্রেলিয়া গত ১০ ডিসেম্বর ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে। শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণে আইনটি করা হয়।

তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও অপ্রাপ্তবয়স্কদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। অস্ট্রেলীয় সরকারের পরিসংখ্যান ও কয়েকটি স্বাধীন গবেষণা অনুযায়ী, নিষেধাজ্ঞার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সীদের প্রতি ১০ জনের মধ্যে আটজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছিল।

আইন আরও কঠোর করতে এরই মধ্যে সংশোধনের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। প্রস্তাবিত পরিবর্তনে আইন না মানার সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকে নথি অনুসন্ধান ও সংগ্রহের আরও বিস্তৃত ক্ষমতা দেওয়ার কথা রয়েছে।

মেটা জানিয়েছে, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারী শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর প্রোফাইলে থাকা বিভিন্ন তথ্য ও আচরণগত সূত্র বিশ্লেষণ করা হয়। জন্মদিন উদযাপনের পোস্ট কিংবা স্কুলের কোন শ্রেণিতে পড়ছে  এ ধরনের তথ্যও বয়স অনুমানের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া অভিযোগও বিশ্লেষণ করছে প্রতিষ্ঠানটি। কোনো অপ্রাপ্তবয়স্কের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য বারবার চেষ্টা করার সুযোগও সীমিত করা হয়েছে বলে জানিয়েছে মেটা।

বিশ্বের বিভিন্ন দেশ যখন শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধের বিষয়টি বিবেচনা করছে, তখন অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au