বাংলাদেশ

মাদকসহ আটক

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

রাবি ছাত্রদল নেতা

  • 3:41 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের নিয়মিত অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসিবুল ইসলাম হাসিবকে আটকের বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি দ্রুত জানার চেষ্টা করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ২০২৫ সালে হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল।

এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে সংগঠনের পদে পুনর্বহাল করা হয়।

এই শাখার আরও খবর

এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।…

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au