খেলা

পদক বাতিল

লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর দুই অ্যাথলেটের সব পদক বাতিল

নারী বিভাগে নিষেধাজ্ঞা

  • 5:22 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর দুই অ্যাথলেটের সব পদক বাতিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। নারী বিভাগে প্রতিযোগিতার জন্য তাদের অযোগ্য ঘোষণা করে স্থায়ীভাবে নিষিদ্ধও করা হয়েছে। শনিবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেডারেশন সূত্রে জানা গেছে, জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রোতে অংশ নিয়ে দুটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট আটটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অন্যদিকে কবিতা রায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন।

এই দুই অ্যাথলেটের লিঙ্গ নিয়ে অভিযোগ ওঠার পর তাদের পরীক্ষা করানোর উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট কবিতা রায়ের লিঙ্গ নির্ধারণের বিষয়ে তাদের নিজ নিজ সংস্থার অভিযোগের পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে। অ্যাথলেটদের শারীরিক ও হরমোনসংক্রান্ত পরীক্ষা গত ১১ মে শেষ হয়। পরে ১৬ মে মেডিকেল বোর্ড তাদের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে জমা দেয়।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাদের অর্জিত সব পদক বাতিল করা হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট চিকিৎসাবিধি ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া ইভেন্টগুলোতে যারা দ্বিতীয় হয়েছিলেন, তাদের সংশ্লিষ্ট স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

বাবার শেষ বিদায়ে দুই ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক ছাত্রলীগ নেতা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার জন্য…

মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন

মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক…

সাগরপথে ইউরোপে যাওয়া অভিবাসীদের ২৬ শতাংশই বাংলাদেশি, ৬ মাসে মৃত্যু ১,৬৬৮

মেলবোর্ন, ১৬ আগষ্ট- চলতি বছরের প্রথম ছয় মাসে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে অন্তত ১ হাজার ৬৬৮ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।…

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর…

এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার…

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au