সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড
মেলবোর্ন, ১৬ আগষ্ট: সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার…
মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখার হার তুলনামূলক বেশি হলেও ভারতে এই হার উল্লেখযোগ্যভাবে কম।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ভারতের মাত্র ২৫ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। বিপরীতে পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে পারস্পরিক দৃষ্টিভঙ্গি জানতে এই জরিপ চালানো হয়। পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের একে অপরের সম্পর্কে ধারণায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
জরিপ অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে।
অন্যদিকে শ্রীলঙ্কার প্রতি বাংলাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে ১৪ শতাংশ।বাংলাদেশে এখন ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ৫১ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক।
২০২৪ সালের জরিপে বাংলাদেশের ২৪ শতাংশ মানুষ ভারতের বিষয়ে কোনো মতামত দিতে চাননি। এবার সেই হার কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ভারতীয়দের মধ্যে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখার হার ২৫ শতাংশ। বিপরীতে ৪৮ শতাংশ ভারতীয় বাংলাদেশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
২০২৪ সালের তুলনায় বাংলাদেশ সম্পর্কে ভারতীয়দের ইতিবাচক মনোভাবও ১০ শতাংশ কমেছে।
বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের মানুষের দৃষ্টিভঙ্গি সবচেয়ে ইতিবাচক। দেশটির ৬৬ শতাংশ মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে ২২ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক।
শ্রীলঙ্কায় ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং ১৮ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক।
২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কার মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন দেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মনে করা হয়, সেই প্রশ্নেও দেশভেদে বড় পার্থক্য দেখা গেছে।জরিপে অংশ নেওয়া শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখেছেন।
অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের বেশির ভাগ অংশগ্রহণকারী ভারতকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।
পিউ রিসার্চের এই জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি চিত্র উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ার বিষয়টি জরিপের অন্যতম উল্লেখযোগ্য দিক।
সূত্র-পিউ রিসার্চ জরিপ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au