বাংলাদেশ

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার

  • 1:03 pm - August 17, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার।

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তুসহ মো. জুয়েল ভুঞা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে।

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপকমিশনার মীর মুহসীন মাসুদ রানা রাতে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার বিকেলে ডেমরা এলাকায় যৌথ অভিযান চালানোর সময় জুয়েল ভুঞার গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে কালো কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ছয় ইঞ্চি লম্বা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। গ্রেপ্তার জুয়েল ভুঞা এবং আটক অপর যুবককে বর্তমানে ডেমরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, কিছুদিন আগে রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ডেমরায় অভিযান চালিয়ে প্রথমে জুয়েল ভুঞাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর জুয়েল ভুঞা আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। এ কারণে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের প্রাথমিক ধারণা, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় জুয়েল ভুঞার সম্পৃক্ততা থাকতে পারে। তবে তার প্রকৃত ভূমিকা এবং উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুগুলোর বিষয়ে বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬ পুণ্যার্থী

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার ভোরে রামপুরহাট শহরের কাছে তারাপীঠ…

এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?

দেশের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য থাকা প্রায় ২৫ লাখ আসনের মধ্যে এবার প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬ সালের…

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার…

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

মেলবোর্ন, ১৭ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা…

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au