বিজ্ঞান ও প্রযুক্তি

মেটার বিরুদ্ধে মামলা

শিশুদের জন্য ফেসবুক-ইনস্টাগ্রাম বদলে দিতে পারে মেটার বিরুদ্ধে ৩০ অঙ্গরাজ্যের মামলা

শিশু সুরক্ষায় বড় পরিবর্তনের দাবি

  • 1:41 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
শিশুদের জন্য ফেসবুক-ইনস্টাগ্রাম বদলে দিতে পারে মেটার বিরুদ্ধে ৩০ অঙ্গরাজ্যের মামলা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ধরন বদলে দিতে পারে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০ অঙ্গরাজ্যের করা মামলা। শিশুদের ক্ষতি এবং প্রাইভেসি আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির বিচার শুরু হলে মেটা হেরে গেলে ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনতে হতে পারে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলাটি করে। তাদের অভিযোগ, শিশুদের সুরক্ষায় থাকা কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যভিত্তিক বিভিন্ন প্রাইভেসি আইন মেটা বারবার লঙ্ঘন করেছে। অঙ্গরাজ্যগুলো এক লাখ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে কিশোর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অভিভাবক যাচাইয়ের ব্যবস্থা চালু, তরুণদের ওপর প্রভাব ফেলে এমন সুপারিশ অ্যালগরিদম পরিবর্তন, চেহারায় পরিবর্তন আনে এমন কিছু ফিল্টার সরিয়ে দেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালুর ব্যবস্থা বন্ধ করা। এ ছাড়া একজন ব্যবহারকারীকে একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ সীমিত করা এবং ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যায় এমন পোস্টের ব্যবস্থায় পরিবর্তনের দাবিও রয়েছে।

অঙ্গরাজ্য গুলোর অভিযোগ, এসব ফিচার শিশু ও কিশোরদের প্ল্যাটফর্মে যত বেশি সময় সম্ভব ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। ঘন ঘন নোটিফিকেশন পাঠানোর মতো ব্যবস্থার মাধ্যমে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাও কঠিন করে তোলা হয়েছে বলে দাবি তাদের। মেটা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা অভিযোগগুলোর সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন এবং তরুণদের সহায়তায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অঙ্গীকারের বিষয়টি প্রমাণে তারা আত্মবিশ্বাসী।

মামলাটির শুনানি হবে ক্যালিফোর্নিয়ার প্রধান কেন্দ্রীয় বিচারক ইয়োভন গনজালেস রজার্সের আদালতে। প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি পরিচিত। ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের আলোচিত মামলার বিচারকও ছিলেন তিনি। এর আগে নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে করা পৃথক একটি মামলায় কোম্পানিটিকে ৯৪ কোটি ২০ লাখ ডলার জরিমানা করা হয়। একই রায়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে কিশোরদের সুরক্ষায় বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশের মধ্যে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ‘লাইক’ সংখ্যা দেখানো বন্ধ করা, কিশোরদের মধ্যে নগ্ন ছবি আদান-প্রদান নিষিদ্ধ করা এবং দিনের নির্দিষ্ট সময়ে অ্যাপগুলোর পুশ নোটিফিকেশন সীমিত করার বিষয় রয়েছে। মেটা ওই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে। নিউ মেক্সিকোর রায়টি শুধু ওই অঙ্গরাজ্যের জন্য প্রযোজ্য। তবে ৩০ অঙ্গরাজ্যের মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে প্ল্যাটফর্মগুলোর ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। মামলায় থাকা অঙ্গরাজ্যগুলো দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।

সম্ভাব্য পরিবর্তনের মধ্যে ‘লাইক’ সংখ্যা বন্ধ করা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। ফেসবুকের শুরুর সময় থেকেই থাকা এই ফিচারটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা, ছবি ও ভিডিওতে ব্যবহারকারীদের অংশগ্রহণের অন্যতম প্রধান মাধ্যম। তবে গবেষণায় কিশোরদের ওপর ‘লাইক’ সংখ্যার নেতিবাচক প্রভাবের বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞদের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া প্রতিক্রিয়ার সংখ্যা নিয়ে অতিরিক্ত মনোযোগ কিশোরদের মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি ও বিষণ্নতা বাড়াতে পারে।

মেটার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দেওয়া ক্যালি নামের এক তরুণী জানান, মাত্র নয় বছর বয়সে তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন। নিজের পোস্টে নিজেই ‘লাইক’ দেওয়ার জন্য এসব অ্যাকাউন্ট ব্যবহার করতেন। অন্যদের অংশগ্রহণ এবং নিজের স্বীকৃতির অনুভূতি বাড়ানোই ছিল এর উদ্দেশ্য বলে জানান তিনি। পরে ১০ বছর বয়সে তার বিষণ্নতা শনাক্ত হয়।

মামলার আইনজীবীরা মেটার অভ্যন্তরীণ গবেষণার তথ্যও আদালতে তুলে ধরেছেন। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, ‘লাইক’ সংখ্যা সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। অর্থাৎ, অন্যের ছবি বা জীবনের সঙ্গে নিজের মূল্য ও অবস্থান তুলনা করার মানসিক প্রবণতা তৈরি হয়।

মেটার অভ্যন্তরীণ গবেষণায় আরও উঠে এসেছে, ইনস্টাগ্রাম থেকে তৈরি এই সামাজিক তুলনার সঙ্গে একাকিত্ব বেড়ে যাওয়া, নিজের শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং খারাপ মেজাজের সম্পর্ক রয়েছে।

মেটার বিরুদ্ধে ৩০ অঙ্গরাজ্যের এই মামলা তাই শুধু বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বিষয় নয়। রায়ে মেটা দায়ী হলে শিশু ও কিশোরদের জন্য ফেসবুক-ইনস্টাগ্রামের অ্যালগরিদম, নোটিফিকেশন, কনটেন্ট প্রদর্শন ও সামাজিক যোগাযোগের বিভিন্ন ফিচারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুমে মুশফিক বললেন, ‘এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় জয়’

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই জয়ের পর ড্রেসিংরুমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিজ্ঞ…

‘নো ওয়ে হোম’কে পেছনে ফেলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র আয় ২ বিলিয়ন ডলার

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ প্রেক্ষাগৃহে দাপট অব্যাহত রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখা সিনেমাটি বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের মাইলফলক…

‘যুদ্ধ বন্ধের পথে বাধা দিলে ওমানকে বোমা মারব’: ট্রাম্প

মেলবোর্ন, ১৮ আগষ্ট- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান বাধা সৃষ্টি করলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স…

বোমা উদ্ধার ও ‘আল-কায়েদা’ ইস্যু: দেশে জঙ্গি তৎপরতার ঝুঁকি কতটা?

মেলবোর্ন, ১৮ আগষ্ট- রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা…

সাহিত্য ও সমাজ জীবনের গল্পে সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন পরিচালক রাজা সেন

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বাংলা চলচ্চিত্রে সাহিত্য, সমাজ ও সাধারণ মানুষের জীবনের গল্পকে নিজস্ব নান্দনিকতায় তুলে ধরেছিলেন পরিচালক রাজা সেন। মূলধারার বাণিজ্যিক ছবির চটক থেকে দূরে…

জুলাইয়ের ডকুমেন্টারিতে ‘শহীদ’ দেখানো সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au