বাংলাদেশ

প্রবাসীর করুণ মৃত্যু

অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, ১৫ দিন পর মৃত্যু

স্ত্রী-সন্তানের বিরুদ্ধে অভিযোগ

  • 3:16 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, ১৫ দিন পর মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠা প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার কালমেঘা এলাকায় ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জামাল উদ্দিন সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুরে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। পরে পরিবারের সুখ-সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় ১২ বছর থাকার পর অসুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফেরেন। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না তিনি।

গত ২ আগস্ট রাতে কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাতে বৃষ্টি শুরু হলে তিনি অসহায় অবস্থায় সেখানে পড়ে থাকেন। পরদিন স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে যান।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ৬ আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৫ আগস্ট তাঁকে ভাতিজির বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই সোমবার তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাল উদ্দিনের ভাতিজি ইসমত আরার স্বামী শাহ আলম মিয়া। তিনি জানান, সোমবার বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ইসমত আরার বাড়িতে জামাল উদ্দিন মারা যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শাহ আলম মিয়া অভিযোগ করেন, জামাল উদ্দিনের মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানানো হলেও কেউ তাঁকে দেখতে আসেননি। স্থানীয়দের দাবি, রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানরা জামাল উদ্দিনের খোঁজ নেননি। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তবে জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী রিনা আক্তার। তিনি দাবি করেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন এবং বর্তমানে তাঁর সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় জামাল উদ্দিন কীভাবে ওই এলাকায় পৌঁছালেন, সে বিষয়ে তিনি তাঁর ছেলের দিকে ইঙ্গিত করেন।

জামাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাঁকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

এলিফ্যান্ট রোডে পড়ে আছে একাধিক অবিস্ফোরিত ককটেল

মেলবোর্ন, ১৮ আগষ্ট- রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়কের ওপর একাধিক অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। সোমবার রাতে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে এলিফ্যান্ট রোড এলাকায়…

বাংলাদেশের অর্থবছর পরিবর্তন, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

মেলবোর্ন, ১৮ আগষ্ট- বাংলাদেশে বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তন করে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেশে অর্থবছর ১ জুলাই…

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন ঘোষণা…

খালি চোখে সূর্যগ্রহণ দেখে চোখের সমস্যায় শত শত ব্রিটিশ

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বিরল সূর্যগ্রহণ দেখতে গিয়ে চোখের সমস্যায় পড়েছেন যুক্তরাজ্যের শত শত মানুষ। গত ১২ আগস্ট ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও সূর্যগ্রহণ দেখা যায়।…

স্বাধীনতা দিবসের আগে পাকিস্তান-সমর্থিত ২০০ মিলিশিয়া গ্রেপ্তারের দাবি ভারতের

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ ভারতের স্বাধীনতা দিবসের আগে সম্ভাব্য ‘ধ্বংসাত্মক হামলা’ নস্যাৎ করে পাকিস্তান-সমর্থিত ২০০ জনের বেশি মিলিশিয়াকে গ্রেপ্তারের দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের…

ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুমে মুশফিক বললেন, ‘এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় জয়’

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই জয়ের পর ড্রেসিংরুমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিজ্ঞ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au