বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলে নতুন আবিষ্কার

মঙ্গলে ‘গুপ্তধন’! নুড়িপাথরে মিলল চুনি-নীলকান্ত মণির সহায়ক দুর্লভ খনিজ

  • 5:14 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
মঙ্গলে ‘গুপ্তধন’! নুড়িপাথরে মিলল চুনি-নীলকান্তমণির সহায়ক দুর্লভ খনিজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ  মঙ্গলের মাটিতে মূল্যবান রত্নপাথর তৈরির সহায়ক এক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার পারসিভারেন্স রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে জেজ়েরো ক্রেটারের কয়েকটি পাথরে ক্রোমিয়াম যুক্ত করান্ডামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলে এ ধরনের খনিজের সন্ধান এবারই প্রথম পাওয়া গেল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলে পাঠানো হয় নাসার পারসিভারেন্স রোভার। প্রায় ৪৫ কিলোমিটার প্রশস্ত জেজ়েরো ক্রেটারকে কেন্দ্র করেই এর অন্যতম প্রধান অভিযান পরিচালিত হচ্ছে। রোভারের ক্যামেরায় ধারণ করা কিছু ফ্যাকাশে পাথর বিশ্লেষণ করে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের সন্ধান পান নিউ মেক্সিকোর লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির ভূ-রসায়নবিদ অ্যান ওলিলা ও তাঁর সহকর্মীরা।

গবেষকেরা জানান, ওই পাথরগুলোতে করান্ডাম নামের খনিজের উপস্থিতি পাওয়া গেছে। পৃথিবীতে চুনি ও নীলকান্তমণির মতো মূল্যবান রত্নপাথর তৈরির ক্ষেত্রে এই খনিজ গুরুত্বপূর্ণ। চুনির লালচে-গোলাপি রং তৈরিতে ভূমিকা রাখা ক্রোমিয়ামও মঙ্গলের ওই পাথরগুলোতে পাওয়া গেছে।

গবেষণায় ব্যবহৃত তথ্য অনুযায়ী, তিনটি প্ল্যাজিওক্লেজ-সমৃদ্ধ শিলায় ক্রোমিয়াম যুক্ত করান্ডামের স্পষ্ট সংকেত শনাক্ত করা হয়েছে। লেজার রশ্মি ব্যবহার করে পারসিভারেন্স রোভারের সুপারক্যাম যন্ত্রের মাধ্যমে পাথরগুলোর রাসায়নিক গঠন বিশ্লেষণ করা হয়।

তবে বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কার শুধু মূল্যবান খনিজের সন্ধান পাওয়ার কারণে গুরুত্বপূর্ণ নয়। করান্ডাম তৈরির জন্য সাধারণত অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এবং সিলিকন-স্বল্প উপাদান ও উচ্চ তাপমাত্রার ভূতাত্ত্বিক প্রক্রিয়া প্রয়োজন। মঙ্গলে এমন পরিবেশ তৈরি হওয়া তুলনামূলকভাবে বিরল হওয়ায় সেখানে করান্ডামের উপস্থিতি বিজ্ঞানীদের বিস্মিত করেছে।

গবেষকেরা ধারণা করছেন, কোটি কোটি বছর আগে জেজ়েরো ক্রেটার তৈরির সময় সংঘটিত বিশাল কোনো মহাজাগতিক সংঘর্ষের সঙ্গে এই খনিজের উৎপত্তির সম্পর্ক থাকতে পারে। বড় ধরনের সংঘর্ষের ফলে মঙ্গলের শিলা প্রচণ্ড চাপ ও তাপের মুখে পড়েছিল। এতে ভূত্বকের গভীরে পরিবর্তিত খনিজ তৈরির উপযোগী পরিবেশ সৃষ্টি হয়ে থাকতে পারে।

আরেকটি সম্ভাবনা হিসেবে বিজ্ঞানীরা উত্তপ্ত তরলের সঙ্গে ম্যাগমা বা শিলার মিথস্ক্রিয়ার কথা বিবেচনা করছেন। তাঁদের ধারণা, উষ্ণ তরল পাথরের ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ও কম সিলিকন যুক্ত রাসায়নিক পরিবেশ তৈরি করে থাকতে পারে। এর ফলেই করান্ডাম গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়।

তবে মঙ্গলের জেজ়েরো ক্রেটারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চুনি বা নীলকান্তমণির সন্ধান পাওয়া গেছে-এমন নয়। মাত্র তিনটি পৃথক পাথরখণ্ডে ক্রোমিয়ামযুক্ত করান্ডামের উপস্থিতির সংকেত শনাক্ত হয়েছে।

এই আবিষ্কার নিয়ে সম্পূর্ণ গবেষণা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, ভবিষ্যতে এসব শিলার নমুনা পৃথিবীতে এনে বিশ্লেষণ করা গেলে মঙ্গলে করান্ডাম কীভাবে তৈরি হয়েছিল, সেই রহস্য আরও স্পষ্ট হতে পারে।

সুত্রঃ আনন্দ বাজার পত্রিকা

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au