খেলা

অবসরের ইঙ্গিত

অবসরের সময়সীমা জানালেন রোনালদো, শেষ হতে পারে ২০২৬ সালেই

শেষের পথে কিংবদন্তি

  • 5:24 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
অবসরের সময়সীমা জানালেন রোনালদো, শেষ হতে পারে ২০২৬ সালেই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবসরের সময়সীমার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ২০২৬ সালই হতে পারে তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।

রোববার প্রকাশিত জীবনধারা বিষয়ক ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি এমন একটি অনন্য ও অসাধারণ ছাপ রেখে যেতে চাই, যা মানুষ মনে রাখবে।’

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন রোনালদো। আর মাত্র ২৪ গোল করতে পারলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ২০০২ সালে স্পোর্টিংয়ের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে খেলেছেন রোনালদো। ক্লাব ফুটবলের পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা।

ফুটবল ছাড়ার পর কী করতে চান, সে বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই রয়েছে তাঁর। তাই নির্দিষ্ট কোনো একটি কাজে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। অবসরের পর আরও বেশি ভ্রমণ করতে চান বলেও জানান রোনালদো। পাশাপাশি প্যাডেল খেলা ও দেখা এবং এত বছরের অর্জন উপভোগ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ফুটবলের গত ২৫ বছর ছিল ত্যাগ-তিতিক্ষায় ভরা।

সর্বকালের অন্যতম সফল ফুটবলার রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পেলেও তাঁর ক্যারিয়ারে এখনো একটি বড় আক্ষেপ রয়েছে—বিশ্বকাপ শিরোপা।

তবে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে রোনালদোর সামনে রয়েছে আরও একটি ঐতিহাসিক মাইলফলক। আর ২৪ গোল করতে পারলে প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের ক্লাবে প্রবেশ করবেন পর্তুগিজ এই কিংবদন্তি।

এই শাখার আরও খবর

ইরানের পথে মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট, বড় অভিযানের প্রস্তুতি

ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। বছরের শেষ নাগাদ…

মাঝ আকাশে পাইলটকে ছুরিকাঘাত, সহকারী পাইলটের বিরুদ্ধে বিমান বিধ্বস্তের চেষ্টার অভিযোগ

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। উড়োজাহাজটির সহকারী পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করার পর বিমানটি বিধ্বস্ত…

অভিযোগের বৈধতা নিয়ে হাইকোর্টে যেতে চান ব্যাংকসটাউনের দুই নার্স

ব্যাংকসটাউন হাসপাতালে ইসরায়েলি রোগীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই সাবেক নার্স অস্ট্রেলিয়ার হাইকোর্টে সাংবিধানিক চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক…

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাড়তে পারে সুদের হার ও বেকারত্ব: হ্যানসন

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনা না হলে সাধারণ মানুষকে উচ্চ সুদের হার ও বেকারত্বের চাপ সামলাতে হতে পারে বলে সতর্ক করেছেন ওয়ান নেশন…

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩, আট দিন আগেই ছিল বিবাহবার্ষিকী

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ তিনজন। নিহত দম্পতি শুয়াই ‘মাইকেল’ ঝেং ও তার স্ত্রী অ্যাঞ্জেলা ওয়াংকে ভালোবাসায় ভরা এক স্বাস্থ্যসেবা…

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au