বিশ্ব

গণনজরদারির অভিযোগ নাকচ

ককরোচদের সংসদ অভিযানে ‘বাড়াবাড়ি হয়নি’, সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের দাবি

  • 10:32 pm - August 18, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
সংসদ অভিযানে ‘বাড়াবাড়ি হয়নি’, সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের দাবি, । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: দিল্লির ছাত্র-যুবদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি বলে ভারতের সুপ্রিম কোর্টে দাবি করেছে দিল্লি পুলিশ। আদালতে জমা দেওয়া হলফনামায় পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীর প্রতিক্রিয়া ছিল ‘পরিমিত’। পাশাপাশি বিক্ষোভকারীদের শনাক্ত করতে ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করে গণনজরদারি চালানোর অভিযোগও নাকচ করেছে তারা।

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দেয়। ওই কর্মসূচিতে পুলিশের ‘বাড়াবাড়ি’ এবং বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলে নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দেয় দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, ওই দিন প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ৩০ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। এত বড় সমাবেশ সামাল দিতে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হলে প্রথমে অন্যান্য উপায়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সেসব চেষ্টা ব্যর্থ হওয়ার পর কাঁদানে গ্যাস এবং সীমিত লাঠিচার্জ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের হিসাবে, ওই দিনের ঘটনায় ২৪০ জনের বেশি পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি প্রায় ২০০ বিক্ষোভকারী ও সাধারণ মানুষের মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হয়েছে। বিক্ষোভকারীদের শনাক্ত করতে ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহারের অভিযোগও উঠেছিল। অভিযোগ ছিল, এর মাধ্যমে আন্দোলনকারীদের ওপর গণনজরদারি চালানো হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, এই প্রযুক্তি প্রতিবাদস্থলে উপস্থিত প্রত্যেক ব্যক্তির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে না।

পুলিশের দাবি, গুরুতর অপরাধের পূর্ব রেকর্ড থাকা ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির আগের অপরাধের রেকর্ড না থাকলে সাধারণ বিক্ষোভকারীদের ওপর অবাধ নজরদারি বা ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয় না।

পুলিশ আরও জানিয়েছে, বিক্ষোভের ভিড়ে দাগি অপরাধী, সমাজবিরোধী ও অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও ঢুকে পড়েছিলেন। কর্মসূচিতে শনাক্ত হওয়া ২ হাজার ৮৭৩ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তারা। এসব ব্যক্তির অতীত অপরাধের বিষয় একটি বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখবে।

কর্মসূচির দিনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এসব আংশিক ভিডিও পুরো পরিস্থিতির চিত্র তুলে ধরে না বলেও দাবি করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভস্থলে পেরেক লাগানো লাঠি ব্যবহারের অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, এমন একটি ঘটনার ভিডিও পাওয়া গেছে। তবে ওই লাঠি একজন বিক্ষোভকারীর হাতে ছিল এবং সেটি পুলিশের লাঠি ছিল না বলে দাবি করেছে বাহিনী। এটি জাতীয় পতাকা বহনের জন্য ব্যবহৃত কোনো লাঠি হতে পারে বলেও অনুমান করেছে পুলিশ।

এ ছাড়া বিক্ষোভের ভিড়ে সাধারণ পোশাকে লাঠিধারী ব্যক্তিদের দেখা যাওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভিড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ‘স্পটার’ মোতায়েন করা হয়েছিল। স্পেশ্যাল ব্রাঞ্চ, স্পেশ্যাল সেল, ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশের সদস্যদেরও এ কাজে যুক্ত করা হয়েছিল।

বড় ধরনের সমাবেশে এ ধরনের স্পটার মোতায়েন বেআইনি বা অস্বাভাবিক নয় বলেও সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় দাবি করেছে দিল্লি পুলিশ।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

বিতর্কিত র‍্যাবের নাম বদলে ‘এসআরবি’, মন্ত্রিসভায় অনুমোদন

মেলবোর্ন, ১৮ আগষ্ট: শেখ হাসিনা সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগে বিতর্কিত বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম বদলে ‘স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)…

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন সমন্বয়ক মাহদীসহ ৩ জন

মেলবোর্ন, ১৮ আগষ্ট: হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটার দিকে…

সিডনি সোয়ান্সের খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: মেলবোর্নের একটি হোটেলে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় সিডনি সোয়ান্সের কয়েকজন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চললেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার…

দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা

মেলবোর্ন, ১৮ আগষ্ট: জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তাকে নির্বাচনের বিজয়ী ঘোষণা করে।…

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

মেলবোর্ন, ১৮ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট)…

৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ বন্দির কোনো তথ্যই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au