স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মেলবোর্ন, ১৯ আগষ্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে…
মেলবোর্ন, ১৯ আগষ্ট: বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নত’-এ জোড়া সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার রাতে বাড়ির লনে দুটি সাপ দেখতে পান কর্মীরা। পরে সাপ উদ্ধারকারী দল একটি আট ফুট লম্বা সাপ উদ্ধার করলেও অন্যটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ৮টার দিকে শাহরুখের বাংলো চত্বরে দুটি সাপ দেখা যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। লন ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপটি পাওয়া যায়। উদ্ধার করা সাপটি প্রায় আট ফুট লম্বা ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
তবে কর্মীরা শুরুতে দুটি সাপ দেখায় দ্বিতীয় সাপটির খোঁজে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। উদ্ধারকারীদের ধারণা, মানুষের চলাচল ও তল্লাশি শুরু হওয়ার পর সেটি অন্য কোথাও সরে গেছে। সাপটি মান্নতের চত্বরে লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রসংলগ্ন এলাকায় অবস্থিত ‘মান্নত’ শাহরুখ খানের অন্যতম পরিচিত সম্পদ। প্রতিদিনই বাংলোটির বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে শাহরুখের জন্মদিন ও ঈদের সময় বাড়িটির সামনে ভক্তদের ব্যাপক সমাগম হয়।
এদিকে শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি সহ আরও কয়েকজন অভিনয় শিল্পী রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au