বিশ্ব

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বার্তা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

  • 5:24 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে চায় ভারত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সোয়াল কোনো নিশ্চিত তথ্য দেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামি ও অন্য আশ্রয় প্রাপ্তদের প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানে নতুন কিছু নেই। বাংলাদেশের অনুরোধ ভারতের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে।

ভারত থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশের অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। জয়সোয়াল জানান, ভারতের জ্বালানি মজুত, শোধনাগারের সক্ষমতা ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে বাংলাদেশকে বাড়তি জ্বালানি দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে ভারতীয় উন্নয়ন প্রকল্প গুলোর থমকে থাকা কাজ পুনরায় শুরু করা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে জয়সোয়াল আবারও দুই দেশের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের ওপর গুরুত্ব দেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি তৈরির চেষ্টার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সবার জন্যই উদ্বেগের বিষয়। এ ধরনের বিপদ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।

ব্রিফিংয়ে তিস্তার পানিবণ্টন ও তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ নিয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে দুই দেশের অভিন্ন নদী গুলোর পানি বণ্টনে দ্বিপক্ষীয় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au