বিনোদন

‘চিরদিনের সঙ্গী’: সাইফ আলী খানের জন্মদিনে কারিনার অদেখা অবকাশযাপনের ছবি

স্বামীর ৫৬তম জন্মদিনে সমুদ্রভ্রমণ, সেলফি ও পারিবারিক মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করলেন কারিনা কাপুর

  • 12:11 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
সেলফি ও পারিবারিক মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করলেন কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, 20 আগষ্ট: স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের ৫৬তম জন্মদিনে তাঁদের অবকাশযাপনের বেশ কিছু আগে প্রকাশ না করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

রোববার সাইফের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে এসব ছবি প্রকাশ করেন কারিনা। ছবিগুলোতে সমুদ্রভ্রমণ, দম্পতির ব্যক্তিগত মুহূর্ত এবং পরিবারের সঙ্গে কাটানো সময়ের নানা দৃশ্য উঠে এসেছে।

ইয়টের ওপর পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তুলছেন কারিনা ও সাইফ। ছবি: সংগৃহীত

একটি ছবিতে দেখা যায়, ইয়টের ওপর পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তুলছেন কারিনা ও সাইফ। সমুদ্রের বাতাস উপভোগ করতে দেখা যায় তাঁদের।

সাইফের সঙ্গে সাদাকালো সেলফি শেয়ার করেছেন কারিনা। ছবি: সংগৃহীত

আরেকটি ছবিতে সাইফের সঙ্গে সাদাকালো সেলফি শেয়ার করেছেন কারিনা। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার চিরদিনের সঙ্গীকে। তোমাকে ছাড়া জীবনটা কতটাই না একঘেয়ে হতো! এই ইনস্টাগ্রাম পোস্টের সব ছবিই তাঁর অনুমোদিত। আমি তাঁর ছবি পোস্ট করলে তিনি খুব খুশি হন।’

গাড়ির স্টিয়ারিংয়ে সাইফ এবং পাশে কারিনা। ছবি: সংগৃহীত

আরেকটি ছবিতে দেখা যায়, গাড়ির স্টিয়ারিংয়ে সাইফ এবং পাশে কারিনা। বাতাসে দুজনের চুল এলোমেলো হয়ে যাওয়ার দৃশ্যটি তাঁদের স্বচ্ছন্দ মুহূর্তেরই ইঙ্গিত দেয়।

সাইফকে তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে হাঁটতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ছবির আরেকটিতে সাইফকে তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে হাঁটতে দেখা যায়।

ইয়টে বসে সূর্যাস্ত উপভোগ করছেন কারিনা ও সাইফ।ছবি: সংগৃহীত

অন্য একটি ছবিতে সমুদ্রের ওপর ইয়টে বসে সূর্যাস্ত উপভোগ করছেন কারিনা ও সাইফ।

লিফটের ভেতরে তোলা দুজনের একটি মিরর সেলফি।ছবি: সংগৃহীত

ছবির শেষ দিকে রয়েছে লিফটের ভেতরে তোলা দুজনের একটি মিরর সেলফি।

২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কারিনা কাপুর ও সাইফ আলী খান।

২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান তৈমুর এবং ২০২১ সালে দ্বিতীয় সন্তান জেহর জন্ম হয়।

কাজের ক্ষেত্রে ৪৫ বছর বয়সী কারিনা কাপুর বর্তমানে পরিচালক মেঘনা গুলজারের দায়রা সিনেমায় অভিনয় করছেন।

অন্যদিকে সাইফ আলী খানকে সামনে পরিচালক প্রিয়দর্শনের হাইওয়ান সিনেমায় দেখা যাবে।

সূত্র-দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au