বিশ্ব

অনুষ্ঠানস্থল না পেয়ে কলকাতায় সিজেপির কর্মসূচি বাতিল

  • 1:09 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কাফাইল ছবি: এএনআই

মেলবোর্ন, ২০ আগষ্ট: শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল না পাওয়ায় কলকাতায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়েছে ককরোচ জনতা পার্টিকে (সিজেপি)। সংগঠনটির অভিযোগ, অনুষ্ঠানস্থলের মালিকেরা বিজেপি নেতাদের কাছ থেকে হুমকি পাওয়ার পর অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রত্যাহার করেন। তবে বিজেপির পক্ষ থেকে এমন কোনো হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় কলকাতায় সাধারণ মানুষ ও সাংবাদিকদের সঙ্গে সিজেপির আলোচনার কথা ছিল। উত্তর কলকাতার ভারত সভা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ভারত সভা প্রেক্ষাগৃহের মালিকেরা বিজেপি নেতাদের কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে অনুষ্ঠান বাতিল করেছেন। একই সঙ্গে আরও ছয়টি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় এবং ‘রাজ্যের পক্ষ থেকে ব্যাপক চাপ’ রয়েছে বলে জানায় বলেও দাবি করেন তিনি।

তবে ভারত সভা হল কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। হলটির এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সিজেপি আগে থেকে হলটি বুক করেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে সংগঠনের প্রতিনিধিরা সেখানে আসেন। কিন্তু ওই সময়ে সেখানে অন্য একটি অনুষ্ঠান চলছিল, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ নাও হতে পারে। এ কারণে সিজেপিকে হল দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিজেপির পক্ষ থেকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা তা অস্বীকার করেন।

ভারত সভা হল যে এলাকার বউবাজার থানার আওতাধীন, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব সরকারও জানান, পুলিশের কাছে এ ধরনের কোনো হুমকির তথ্য নেই।

বিজেপি ভয় পেয়েছে’: সিজেপি

অনুষ্ঠান বাতিলের ঘটনায় বিজেপিকে দায়ী করে আশুতোষ রাঙ্কা বলেন, এ ঘটনা প্রমাণ করে বিজেপি ভয় পেয়েছে। তিনি জানান, কলকাতায় ‘ককরোচদের’ সঙ্গে তাঁদের যোগাযোগের সুযোগ এবার না হলেও শিগগিরই আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।

সিজেপি সরকারি স্কুলগুলোর পরিস্থিতি তুলে ধরতে পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের একটি গ্রামে সিজেপির এক সদস্যের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর সংগঠনটির শীর্ষ নেতারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে যান। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বিজেপির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে।

এর আগেও অনুষ্ঠান নিয়ে জটিলতা

বিজেপিশাসিত বিভিন্ন এলাকায় সিজেপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ এবারই প্রথম নয়।

গত ১৩ আগস্ট নয়াদিল্লির একটি ব্যাংকোয়েট হলে সিজেপির স্বেচ্ছাসেবকদের একটি বৈঠক সংক্ষিপ্ত করে তা একটি পাবলিক পার্কে সরিয়ে নিতে হয়। সংগঠনটির নেতাদের দাবি, সেবারও হল কর্তৃপক্ষ ‘ওপর মহলের চাপের’ কথা জানিয়েছিল।

এর আগে জুনের মাঝামাঝি জয়পুরে সিজেপির একটি সভার অনুমতি পুলিশ প্রত্যাহার করে নেয়। পরে কয়েকটি শর্তে সভা করার অনুমতি দেওয়া হয়।

এ ছাড়া দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের সাম্প্রতিক বিক্ষোভের সময়ও সংগঠনটিকে কর্মসূচি আয়োজনের অনুমতি পেতে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেছে তারা।

সিজেপির দাবি, এসব ঘটনার মধ্য দিয়ে তারা এখন সরকারি শিক্ষাব্যবস্থা নিয়ে জনমত গড়ে তোলা এবং একটি চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে কাজ করার দিকে এগোচ্ছে। সরকারি স্কুলে শিক্ষার অধিকার নিশ্চিত করাকে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানিয়েছে নেতৃত্ব।

সূত্র- এএনআই

এই শাখার আরও খবর

ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? চুক্তিতে যা বলা আছে

মেলবোর্ন, ২০ আগষ্ট-  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। তবে এই অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে তাঁকে বাংলাদেশের…

রোহিঙ্গা সংকট: মিয়ানমারের বিবৃতিতে নতুন শঙ্কা

মেলবোর্ন, ১৯ আগষ্ট: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বিবৃতির পর বাংলাদেশ সরকার জানিয়েছে যে,…

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশন সেবায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

মেলবোর্ন, ১৯ আগষ্ট- বাংলাদেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পানি, স্যানিটেশন, হাত ধোয়ার সুবিধা, পরিবেশ পরিচ্ছন্নতা ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক চিত্রেও বেশির…

কলকাতার হোটেলে আগুন, দায় নিয়ে রাজনৈতিক চাপানউতোর

মেলবোর্ন, ১৯ আগষ্ট: কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর দুর্ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। বর্তমান সরকারের…

‘চিরদিনের সঙ্গী’: সাইফ আলী খানের জন্মদিনে কারিনার অদেখা অবকাশযাপনের ছবি

মেলবোর্ন, ১৯ আগষ্ট: স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের ৫৬তম জন্মদিনে তাঁদের অবকাশযাপনের বেশ কিছু আগে প্রকাশ না করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী…

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

মেলবোর্ন, ১৯ আগষ্ট- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au