বাংলাদেশ

খুলনা মহানগরীর লবণচরা এলাকা

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

  • 5:16 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় পরপর এ দুটি হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত দুই যুবক হলেন মনজুরুল ইসলাম ওরফে মঞ্জু (১৮) এবং নাজমুল ইসলাম (১৮)। মনজুরুল আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। অপর নিহত নাজমুল স্থানীয় মনির শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মনজুরুল আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মনজুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনজুরুলকে গুলি করার কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুল ইসলামকে লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনিও মারা যান। তবে কী কারণে এবং কারা এই দুই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই যুবককে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, জোড়া হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা এতে জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তিনি আরও জানান, তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au