খেলা

সিঙ্গাপুর গেলেন তামিম ইকবাল

  • 4:55 am - April 08, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার

হৃদ্‌রোগের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন আগেই। অপেক্ষায় ছিলেন শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসক দেখানোর। উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুরের পথে মিস্টার খান।

গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাৎক্ষণিক তাঁকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক ধরা পড়ার পর সেখানেই তাঁর হার্টে একটি রিং পরানো হয়।

পরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ তিনি বাসায় ফিরে যান। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত পরীক্ষা–নিরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

তামিমের পারিবারিক এবং বিসিবি সূত্রে জানা গেছে, এখন তিনি অনেকটাই ভালো আছেন। তবু শারীরিক অবস্থা সম্পর্কে আরও নিশ্চিত হতেই তিনি সিঙ্গাপুরে গেলেন।

এই শাখার আরও খবর

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

আজ রাতে শারজাহতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি বাংলাদেশ চ্যাম্পিয়নস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।…

মেসির বিদায়ি ম্যাচ, আর্জেন্টিনা দলে যোগ দিলেন অধিনায়ক

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিদায়ি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।…

আজ বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, একজন শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলেন। একটি শিশুর জীবনের পথচলায় মা-বাবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au