রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার
মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…
মেলবোর্ন, ২৩ আগষ্ট- ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চিকিৎসকের অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে চেম্বার পরিচালনা করেন। সেখানে তিনি বিড়ালের চিকিৎসার পাশাপাশি পোষা প্রাণীর আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।
হামলার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর করছেন। এ সময় পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিলেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। ওই নারী ছাত্রদল নেতার বন্ধুর বান্ধবী বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান। অভিযোগে তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে আশিকুর রহমান বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়।
তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তাঁর স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন চিকিৎসক। চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে চিকিৎসক আশিকুর রহমান বলেন, চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ এবং প্রায় এক বছর আগের একটি ঘটনাও হামলার পেছনে রয়েছে।
তিনি বলেন, আফরিন রশিদ সেঁজুতি একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া ফেসবুকে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির জেরেও তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই সময় বিভিন্ন ভুয়া আইডি থেকে তাঁকে আক্রমণ করে মন্তব্য করা হয়েছিল। এসব মন্তব্য আফরিন করেছেন, এমন সন্দেহ থেকেই হামলা করা হয়েছে বলে তাঁর ধারণা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসকের চেম্বারে ঢুকে হাতাহাতি ও মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পারিবারিক ঘটনার জেরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গেলেও ঘটনার ভিডিও পর্যালোচনা করে তালহাজুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au