বাংলাদেশ

জ্বালানি সংকটে শিল্প খাতে দৈনিক ক্ষতি ২,৩৮৭ কোটি টাকা

  • 1:06 pm - August 24, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- বাংলাদেশের জ্বালানি সংকটের কারণে শিল্প খাতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার ৩৮৭ কোটি টাকা পর্যন্ত অর্থনৈতিক উৎপাদন ক্ষতি হচ্ছে। কারখানাগুলোতে জ্বালানি সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকায় এই ক্ষতি হচ্ছে বলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এক হিসাব জানিয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, কারখানাগুলো ৫৫ শতাংশ সক্ষমতায় চললেও দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৭৪ কোটি টাকা হবে।

এই হিসাব জ্বালানি সংকটের ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছে। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানির জন্য বাড়তি খরচ করতে হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে রপ্তানি আদেশ পূরণে সমস্যায় পড়তে হচ্ছে এবং নতুন বিনিয়োগও পিছিয়ে যাচ্ছে।

গত ২১ জুলাই এলএনজি টার্মিনালে বিঘ্নের পর প্রায় এক মাস ধরে বাংলাদেশের শিল্পকারখানাগুলো নতুন করে গ্যাস সংকটের মুখে রয়েছে। গত এক থেকে দুই সপ্তাহে শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

বর্তমানে বাংলাদেশে দৈনিক প্রায় ২ হাজার ৪২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ রয়েছে। বিপরীতে চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক প্রায় ১ হাজার ৩৮০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ চাহিদার প্রায় ৩৬ শতাংশ গ্যাসের ঘাটতি রয়েছে।

বর্তমানে প্রায় ৮০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। এরপরও শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ কম থাকছে। কারণ সরবরাহ করা গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে।

তাসকিন আহমেদ বলেন, জ্বালানি সংকটকে এখন আর শুধু সরবরাহের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সরাসরি শিল্প উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলছে।

ডিসিসিআই সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, উৎপাদন খাতের প্রবৃদ্ধিতেও এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।

সুত্রঃ The Daily Star

এই শাখার আরও খবর

দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, বললেন, ‘কার এত জ্বালা?’

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানতে…

ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে…

আগেই বিচ্ছিন্ন করা হয়েছিল গণপতি চক্রবর্তীর বাড়ির বিদ্যুৎ সংযোগ, ভোরে বন্ধুকে ম্যাসেজ পাঠায় আগামী

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন দুটি তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ বাড়িতে…

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত- ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুটির বাবা সেই মাদরাসা শিক্ষক

মেলবোর্ন, ২৫ আগষ্ট- নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের বাবা হিসেবে মামলার আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই…

নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ফাঁসি, বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

মেলবোর্ন, ২৫ আগষ্ট- নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে একসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তৎকালীন বিচারক মামুনুর রশীদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।…

তারেকের ভারত সফর, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মক্কা জোট: নেপথ্যে কী ঘটছে?

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে ‘মক্কা সামরিক জোটে’ বাংলাদেশের যোগদানের উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au