দেশে প্রতিদিন গড়ে ১০ খুন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন ব্যর্থ সরকার?
মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা নতুন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত…
মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিটিসি, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকেও এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
এদিকে আগের দুটি বদলির আদেশও বাতিল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদফতরে বদলির ২০২৫ সালের ১১ ডিসেম্বরের আদেশ বাতিল করা হয়েছে। একইভাবে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির গত ৫ মে’র আদেশও বাতিল করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিলেটের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au