বিজ্ঞান ও প্রযুক্তি

ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ ২০২৬–২০২৭

ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ পেলেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম

  • 7:34 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ লাভ করেছেন। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৬ আগষ্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপ অর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপের আওতায় তিনি আগামী ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসি, নক্সভিলে ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার’ হিসেবে যোগ দেবেন।

ড. আনোয়ারুল ইসলামের এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনিই এ বিভাগের প্রথম শিক্ষক, যিনি ফুলব্রাইট ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

ফেলোশিপ চলাকালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যনৈতিকতা বা ‘ইনফরমেশন এথিকস’ নিয়ে গবেষণা করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্য তৈরি, সংরক্ষণ, ব্যবহার ও আদান-প্রদানের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। এর পাশাপাশি গোপনীয়তা, তথ্যের নির্ভুলতা, পক্ষপাত, জবাবদিহি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে নতুন নতুন নৈতিক প্রশ্নও সামনে এসেছে।

ড. ইসলামের গবেষণায় তথ্য, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে উদ্ভূত এসব নৈতিক চ্যালেঞ্জ এবং সমকালীন সমাজে সেগুলোর প্রভাব বিশদভাবে পর্যালোচনা করা হবে। তাঁর এই গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, ন্যায়সংগত ও মানবিক ব্যবহারের বিষয়ে জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এ অর্জনে অনুভূতি প্রকাশ করে ড. আনোয়ারুল ইসলাম বলেন, “এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের। তথ্যনৈতিকতা নিয়ে গবেষণাকে আরও এগিয়ে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”

তাঁর এই সাফল্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা শিক্ষার পরিচিতি আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব টেনেসির মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ডের সব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ

মেলবোর্ন ২৬ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও…

যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ

মেলবোর্ন ২৬ আগষ্ট- বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করে পুনর্নির্ধারণ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই ভিসা সাক্ষাৎকারের…

সিডনিতে যৌনমিলনের সময় শ্বাসরোধের সন্দেহ, ১৬ বছরের কিশোরীর মৃত্যু

মেলবোর্ন ২৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির নর্দার্ন বিচেস এলাকায় যৌনমিলনের সময় শ্বাসরোধের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করছে…

ভিক্টোরিয়ায় দ্বিদলীয় রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে ওয়ান নেশন, নির্বাচনে ‘ত্রিমুখী লড়াইয়ের’ আভাস

মেলবোর্ন ২৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে রাজনীতিতে লেবার ও কোয়ালিশনের আধিপত্যই ছিল প্রায় অলিখিত নিয়ম। তবে ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের জনসমর্থন বৃদ্ধির ফলে সেই…

বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতি ও ভিসা যাচাইয়ে কড়াকড়ির মধ্যেই…

চাঁদপুরের এক হিন্দু পরিবারের ৪ সদস্য নিখোঁজ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- চাঁদপুর শহরে স্ত্রী ও দুই ছেলেসহ এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম পিন্টু দাস। তিনি শহরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au